বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৮:০৮:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •

ঢাকার বাতাস আজও অত্যন্ত অস্বাস্থ্যকর, এবং বায়ুমান বিপজ্জনকের কাছাকাছি

ঢাকার বাতাস আজও অত্যন্ত অস্বাস্থ্যকর, এবং বায়ুমান বিপজ্জনকের কাছাকাছি

ঢাকা প্রেস নিউজ

 

ঢাকার বায়ুমানে কোনো উন্নতির লক্ষণ নেই। রাজধানীর বাতাস আজও অত্যন্ত অস্বাস্থ্যকর, যেখানে বায়ুমান ২৮৭ তে পৌঁছেছে। এই স্কোর আর মাত্র ১৩ পেরোলেই তা বিপজ্জনক হিসেবে গণ্য হবে।
 

রোববার (২২ ডিসেম্বর) সকাল ৯টা ১৪ মিনিটে বায়ু মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) এর সূচক থেকে এই তথ্য পাওয়া গেছে।
 

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, বাতাসের কিউআই স্কোর যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তবে বায়ুর মান ভালো ধরা হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ স্কোর থাকলে তা অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ স্কোর হলে বাতাসকে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। বায়ুমান যদি ৩০১ বা তার বেশি হয়, তবে তা বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য হয়।
 

এ হিসাবে, ঢাকার বায়ুমান বিপজ্জনকের খুব কাছাকাছি রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার তাদের প্রতিবেদনটিতে ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হিসেবে অতিক্ষুদ্র বস্তুকণার (পিএম ২.৫) উপস্থিতি তুলে ধরেছে। এই ধরনের দূষণ শ্বাসতন্ত্র, হৃদ্‌রোগ এবং দীর্ঘমেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে।
 

বায়ু দূষণের তালিকায় আজও শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, যেখানে বায়ুমান ৫৯৮ এবং বাতাস বিপজ্জনক পর্যায়ে অবস্থান করছে। পাকিস্তানের লাহোরের দূষণ স্কোর ২৯১, যা খুবই অস্বাস্থ্যকর। ঢাকার অবস্থান তৃতীয়, ২৮৭ স্কোর নিয়ে।