বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৮:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

পদ্মার কুয়াশাচ্ছন্ন বুকে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

পদ্মার কুয়াশাচ্ছন্ন বুকে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

ঢাকা প্রেস,ষ্টাফ রিপোর্টার (চাঁদপুর):-

 

চাঁদপুরের হরিনা এলাকায় পদ্মা নদীতে কীর্তনখোলা-১০ এবং প্রিন্স আওলাদ-১০ নামের দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। শনিবার (২১ ডিসেম্বর) রাতে এই দুর্ঘটনায় উভয় লঞ্চের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো যাত্রী হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
 

রবিবার (২২ ডিসেম্বর) সকালে দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক।
 

সূত্র জানায়, শনিবার রাতে বরিশাল থেকে কীর্তনখোলা-১০ লঞ্চটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এদিকে, ঢাকা থেকে প্রিন্স আওলাদ-১০ লঞ্চটি বরিশালের দিকে যাচ্ছিল। চাঁদপুরের হরিনা এলাকায় ঘন কুয়াশার কারণে দুই লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। কর্মকর্তাদের মতে, কুয়াশার ঘনত্বের কারণে দুর্ঘটনা ঘটেছে, তবে কোনো যাত্রী আহত হয়নি।
 

বরিশাল নদী বন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, সংঘর্ষের পর কীর্তনখোলা-১০ লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখে। তবে, প্রিন্স আওলাদ-১০ লঞ্চটি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় শুভরাজ নামের আরেকটি লঞ্চ যাত্রীদের উদ্ধার করে রবিবার সকালে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উভয় লঞ্চে ১২শ’র বেশি যাত্রী ছিল।