বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৭:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ):-

 

ঘন কুয়াশার কারণে আজ রবিবার ভোর থেকে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
 

বিআইডব্লিউটিসি (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন) এর আরিচা আঞ্চলিক অফিসের তথ্য অনুযায়ী, রবিবার ভোর ৫টা ২০ মিনিটে ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। রো-রো ফেরি খানজাহান আলী মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করেছে। এ ছাড়া ফেরি চিত্রা, হামিদুর রহমান ও ধানসিঁড়ি আরিচা ঘাটে অপেক্ষমাণ রয়েছে, এবং ফেরি শাহ আলী ও কিষাণী কাজিরহাট ঘাটে পন্টুনের সঙ্গে বাঁধা আছে।
 

এদিকে, সকাল সাড়ে ৬টায় ঘন কুয়াশা পড়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এই রুটের ফেরি হাসনাহেনা ও কেরামত আলী মাঝ নদীতে নোঙর করে আছে, আর সাতটি ফেরি, যথাক্রমে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বিএস ডা. গোলাম মাওলা, বনলতা, শাহ পরান, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, কুমিল্লা এবং বাগাইর পাটুরিয়া ঘাটে লোড-আনলোডের অপেক্ষায় রয়েছে। ফরিদপুর ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ফেরি দুটি পন্টুনের সঙ্গে বাঁধা আছে।
 

ফেরিগুলোর যাত্রী এবং পরিবহন শ্রমিকদের তীব্র শীতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফেরি কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হবে।
 

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের এজিএম আব্দুস সালাম জানান, রবিবার সকাল সাড়ে ৬টার দিকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে, এবং কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।