মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪৮:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

সড়ক থেকে সরে গেলেন প্রবাসীরা, যান চলাচল স্বাভাবিক

সড়ক থেকে সরে গেলেন প্রবাসীরা, যান চলাচল স্বাভাবিক

ঢাকা প্রেস,নিজস্ব প্রতিবেদক:-

 

টিকা না পাওয়ায় রাজধানীর পান্থপথ এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলনরত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা সরে গেছেন। এতে প্রায় এক ঘণ্টা পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে প্রায় ৩০০ প্রবাসী স্কয়ার হাসপাতালের সামনে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন। তবে বেলা সাড়ে ১১টার দিকে তারা সড়ক ছেড়ে সরে যান।
 

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজম জানান, ‘টিকা নিতে প্রবাসী ও ওমরাহ হজযাত্রীরা স্কয়ার হাসপাতালের সামনে এসেছিলেন। পরে তারা জানতে পারেন, প্রবাসীদের টিকার প্রয়োজন নেই। এ কারণে তারা সরে গেছেন। তবে ওমরাহ হজযাত্রীরা টিকা না পাওয়ায় তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে চলে গেছেন। বর্তমানে পান্থপথ এলাকায় কোনো আন্দোলনকারী নেই, এবং সড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।’
 

এর আগে সকালে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার উদ্দেশ্যে টিকা নিতে রাজধানীর বিভিন্ন হাসপাতালে যান প্রবাসী ও ওমরাহ হজযাত্রীরা। কিন্তু হাসপাতালগুলোতে টিকার সংকট দেখা দেয়। পরে তাদের জানানো হয়, টিকা পান্থপথের স্কয়ার হাসপাতালে পাওয়া যাবে। সে অনুযায়ী তারা সেখানে আসেন। তবে স্কয়ার হাসপাতালেও টিকা না থাকায় প্রবাসীরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন।