মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪৮:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

টেকনাফে মানবপাচারকারীর চক্রের তিন সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১৯ রোহিঙ্গা

টেকনাফে মানবপাচারকারীর চক্রের তিন সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১৯ রোহিঙ্গা

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন (ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-


 

কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১২টি শিশুসহ ১৯ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।
 

মঙ্গলবার (২১ জানুয়ারি) এ অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী এবং ১২টি শিশু রয়েছে।
 

গ্রেপ্তারকৃতরা হলেন- জাফর আলম (৩০), মুজিব উল্লাহ (৩২) এবং হামিদ উল্লাহ (৩২)। তারা সবাই কক্সবাজার জেলার পূর্ব কচ্ছপিয়া এলাকার বাসিন্দা।
 

কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়, যেখানে মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় ১৯ রোহিঙ্গাকে, যাদের মধ্যে ১২টি শিশু রয়েছে।
 

এ ঘটনায় টেকনাফ থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার আরও বলেন, মানবপাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।