মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:৫০:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

পাবনায় মোটরসাইকেল ও অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পাবনায় মোটরসাইকেল ও অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ঢাকা প্রেস,পাবনা উত্তর প্রতিনিধি:-

 

পাবনা জেলার কাশিনাথপুরে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত অটোর মুখোমুখি সংঘর্ষে দুজন মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে কাশিনাথপুর ফুলবাগান মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
 

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি পাবনার আমিনপুর থানার বসন্তপুর গ্রামের মো. ইকবালের ছেলে মো. জামিল (২৫)। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে কাশিনাথপুর ফুলবাগান মোড়ে একটি ইঞ্জিনচালিত অটোর সঙ্গে দ্রুতগামী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের পাবনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মো. জামিল মারা যান। অপরজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আহত তৃতীয় ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত ইঞ্জিনচালিত অটোটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।