মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৯:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

সাঁজোয়া কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন- ২০২৪ এবং ৯ম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান

সাঁজোয়া কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন- ২০২৪ এবং ৯ম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান

ঢাকা প্রেস
আরিফুজ্জামান ( সাগর),বিশেষ প্রতিনিধি:-


ঢাকা, ২০ জানুয়ারি ২০২৫ (সোমবার): আজ (২০ জানুয়ারি ২০২৫) বগুড়া সেনানিবাসস্থ আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুল (এসিসিএন্ডএস) এ সাঁজোয়া কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়।


 

সাঁজোয়া কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন- ২০২৪ এবং ৯ম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। সেনাবাহিনী প্রধান আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুলে পৌছালে তাঁকে জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; কর্নেল কমান্ড্যান্ট, সাঁজোয়া কোর: জিওসি ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া ও কমান্ড্যান্ট এসিসিএন্ডএস অভ্যর্থনা জানান।
 

সেনাবাহিনী প্রধান সম্মেলনে উপস্থিত সাঁজোয়া কোরের ইউনিটসমূহের অধিনায়কগণ এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে কোরের তথা বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নকল্পে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সাঁজোয়া কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় সাঁজোয়া কোরের অবদানের কথা উল্লেখ করেন। এ সময় তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য সাঁজোয়া কোরের সকল সদস্যবৃন্দের প্রতি আহবান জানান এবং প্রত্যেক সদস্য আগামী দিনে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। পরবর্তীতে, তিনি আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুল এ বৃক্ষ রোপন ও অধিনায়কগণের সাথে আলোকচিত্রে অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে জিওসি, আমি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড: সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, কমান্ড্যান্ট, আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুল: বাংলাদেশ সেনাবাহিনীর সকল সাঁজোয়া ব্রিগেডের কমান্ডারগণ; সাঁজোয়া ইউনিটসমূহের অধিনায়কগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

উল্লেখ্য যে, গত ১৯ জানুয়ারি ২০২৫ তারিখ এসিসিএন্ডএস এ সাঁজোয়া কোরের '৯ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন মেজর জেনারেল মোঃ হাবীব উল্লাহ, এসজিপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, চেয়ারম্যান, সেনা কল্যান সংস্থা। বগুড়া সেনানিবাসস্থ শহীদ লেঃ বদিউজ্জামান প্যারেড গ্রাউন্ডে সামরিক ঐতিহ্য ও রীতি অনুযায়ী সাঁজোয়া কোরের 'কর্নেল কমান্ড্যান্ট' অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় সাঁজোয়া কোরের সকল ইউনিটের সমন্বয়ে গঠিত একটি চৌকষ দল নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে 'গার্ড অব অনার' প্রদান করেন।