মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪৯:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ভারতে অনুপ্রবেশের চেষ্টা: ৮ বাংলাদেশি আটক

ভারতে অনুপ্রবেশের চেষ্টা: ৮ বাংলাদেশি আটক

ঢাকা প্রেস,পঞ্চগড় প্রতিনিধি:-

 

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী কাজীপাড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টার সময় ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে বড়শশী বিওপি ক্যাম্পের সদস্যরা। আটককৃতদের মধ্যে ৩ পুরুষ, ৩ শিশু এবং ২ নারী রয়েছেন।
 

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা।
 

আটককৃতরা হলেন— দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ছোট চন্ডীপুর গ্রামের জীতেন্দ্রনাথের ছেলে বিশ্বজিত রায় (২৭), তার স্ত্রী খুশি রায় (২৩), ছেলে প্রাণাভি রায় (৩); কাহারোল উপজেলার তেলিয়ান এলাকার ভবেশ রায়ের ছেলে রতন রায় (৩০), তার স্ত্রী চন্দনা রানী (২৮), ছেলে সমর রায় (১০), মেয়ে চুমকা রানী (৫); এবং পঞ্চগড়ের বোদা উপজেলার উৎকুড়া এলাকার ধমেশ্বর রায়ের ছেলে সুজন রায় (২১)। তাদের মধ্যে সবাই সনাতন ধর্মের অনুসারী।
 

বিজিবি সূত্রে জানা যায়, আটককৃতরা স্থানীয় একাধিক দালাল চক্রের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার টাকা চুক্তিতে ভারতে অনুপ্রবেশের জন্য সীমান্ত এলাকায় আসেন। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি তাদের আটক করে। আটককৃতরা ভারতে থাকা আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সীমান্তে পৌঁছেছিলেন। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন এবং নগদ ৪,৫৮৪ টাকা উদ্ধার করা হয়।
 

এ ঘটনায় ৩ শিশুকে মুচলেকা নিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, অন্যদের বোদা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
 

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানিয়েছেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। তিনি বলেন, “এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং দালাল চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”