মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪৯:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ময়মনসিংহে পিস্তল ও গুলিসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে পিস্তল ও গুলিসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

ঢাকা প্রেস,ময়মনসিংহ প্রতিনিধি:-

 

ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ বুলবুল আহম্মেদ সজীব (৩০) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৫ রাউন্ড গুলি এবং ১টি ম‍্যাগজিন জব্দ করা হয়।
 

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
 

জানা যায়, সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় ময়মনসিংহ নগরীর বলাশপুর মরাখলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সজীবকে গ্রেপ্তার করা হয়। তিনি ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
 

প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম বলেন, অস্ত্রসহ সজীবকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে যাওয়ার পথে তার সমর্থকরা পুলিশকে বাধা দেয়। তারা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে এসআই রফিকুল ইসলাম রক্তাক্ত জখম হন। এ সময় পুলিশের দুটি মাইক্রেবাস ভাঙচুর করা হয়।
 

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, ঘটনার সাথে অন্যান্য কেউ জড়িত কিনা, তা তদন্ত করা হবে।
 

প্রেস ব্রিফিংয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি (তদন্ত) মো. আবুল হোসেনসহ গোয়েন্দা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।