মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪৮:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ

ঢাকা প্রেস,জয়পুরহাট প্রতিনিধি:-

 

আন্তর্জাতিক আইন উপেক্ষা করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা ঘুনাপাঠা এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে। এ ঘটনা ঘটেছে মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে সীমান্তের শূন্যরেখা থেকে মাত্র ২০ গজ ভেতরে বাঁশ দিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই এলাকাবাসী দ্রুত বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীকে (বিজিবি) খবর দেন। এরপর বিজিবির হস্তক্ষেপে বিএসএফ কাজ বন্ধ করতে বাধ্য হয়।
 

এ প্রসঙ্গে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, “বিএসএফ বর্তমানে কাজ বন্ধ রেখেছে। এ বিষয়ে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে। আশা করছি, বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান হবে।”