মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪৮:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিল সমাবেশ

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিল সমাবেশ

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-

 

 

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসদ মার্কসবাদী কার্যালয় চত্ব্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিল সমাবেশ



সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে  সমাবেশে বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, গাইবান্ধা সরকারি কলেজ শাখার সাধারণ সমপাদক কামরল হাসান, মোখলেছুর রহমান, কল্লোল কুমার বর্মন, ধনজয় কুমার প্রমূখ।

 

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিল সমাবেশ — ছবি ২


 

বক্তারা বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার বেসরকারিকরণ-বাণিজ্যিকীকরণ ও সংকোচনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আসছে। তারই ধারাবাহিকতায় ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে, দিন দিন শিক্ষারমান ক্রমাগত ধ্বংস হচ্ছে। প্রতি বছর পুনঃভর্তির নামে শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায় হচ্ছে, অন্যায় এবং অযৌক্তিক সকল ফি বাতিল করতে হবে। গাইবান্ধা জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ করার দাবি জানান। সেইসাথে শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং ছাত্র সংগঠনসহ বিভিন্ন অংশীজনদের নিয়ে আলোচনা সাপেক্ষে শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। গণঅভ্যুত্থানে গণহত্যার সাথে জড়িতদের বিচার নিশ্চিত কর, আহতদের দ্রুত চিকিৎসা সেবা প্রদান, ধর্মের নামে মানুষ খুন বন্ধ কর, রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধের দাবি জানান। সেইসাথে বক্তারা সর্বজনীন-বিজ্ঞানভিত্তিক-সেক্যুলার-গণতান্ত্রিক একই ধারার শিক্ষা ব্যবস্থা চালুর লক্ষ্যে লড়াই সংগ্রাম গড়ে তোলারও আহ্বান জানান।