সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রূপগঞ্জে বীর হাটাবো চাইনীজ ভার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

রূপগঞ্জে বীর হাটাবো চাইনীজ ভার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ ভূঁইয়া,নিজস্ব প্রতিবেদকঃ-


 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বীর হাটাবো চাইনীজ ভার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

ফুটবল টুর্নামেন্টে পলখান একাদশ বনাম পাতিরা একাদশ অংশ গ্রহণ করে। এর আগে খেলা দেখতে বিভিন্ন ওয়ার্ড ও পাড়া মহল্লা থেকে শিশু, নারী-পুরুষ সহ সব বয়সের শত শত দর্শনার্থীরা খেলার মাঠের চারপাশে ভির জমায়। সোমবার বিকেলে উপজেলার বীর হাটাব ওয়াকফা মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়া। এসময় দাউদপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন মুন্সির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল আউয়াল, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রিয়াদ ভূইয়া কিরণ, ক্রীড়া সম্পাদক আরফান ভূইয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকির, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রুবেল, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন রাজ, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান কাজল, ৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান প্রমুখ। পরে ২-১গোলে বিজয়ী পাতিরা একাদশের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।