বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ০৯:১৫:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ

স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-


গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রী মৌমিতা আকতার লতার (২৩) হত্যা মামলায় স্বামী নুর মোহাম্মদ নয়ন (২৯) কে মৃত্যুদণ্ড ও একইসাথে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদানের আদেশ দিয়েছেন আদালত।


সোমবার দুপুরে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ এস.এম নাসিম রেজা এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত নয়ন আদালতে উপস্থিত ছিলেন। নয়ন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব সোনারায় গ্রামের আব্দুল মতিনের ছেলে।


মামলা সুত্রে জানা গেছে, ২০১৯ সালের জানুয়ারিতে মৌমিতার সাথে নয়নের বিয়ে হয়। বিয়ের ৮ মাস পর যৌতুকের টাকা না দেয়ায় ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর রাতে স্ত্রী মৌমিতা আকতারকে শ্বাসরোধে হত্যা করেন নয়ন। নিহত মৌমিতা আকতার লতার বাড়ি পার্শ্ববর্তী চাচিয়া মীরগঞ্জ গ্রামে। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. মাসুদার রহমান মাসুদ জানান, বিয়ের পর থেকেই নয়ন যৌতুকের জন্য মৌমিতাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। শেষে যৌতুকের টাকা না পেয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। ঘটনার পর পুলিশ মৌমিতার লাশ উদ্ধার করে এবং নয়নের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।


তিনি আরও বলেন, দীর্ঘ সাক্ষ্য প্রমাণ ও বিচারিক কার্যক্রম শেষে আদালত নয়নকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন।