মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৯:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

ঢাকা প্রেস,আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:-

 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় হৃদয় মিয়া (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। সে স্থানীয় কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের মনু মিয়ার ছেলে।
 

দুর্ঘটনাটি ঘটে সোমবার (২০ জানুয়ারি) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের আখাউড়া উপজেলার ছতুরাশরীফ এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির।
 

এসআই জাকির জানান, সকাল ১০টার দিকে হৃদয় মিয়া দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এসময় তিনি মোটরসাইকেলের গতি বাড়িয়ে একটি লরিকে অতিক্রম করার চেষ্টা করেন। তবে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি লরির পেছনের চাকায় ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়।
 

দুর্ঘটনার সময় হৃদয়ের সঙ্গে থাকা দুই বন্ধু ভাগ্যক্রমে অক্ষত থাকেন। এসআই জাকির আরও জানান, লরির চালকসহ গাড়িটি আটক করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।