সর্বশেষ সংবাদ — পাতা ২০৩
এমআরপি বাস্তবায়ন ও কমিশন বৃদ্ধিসহ ৭ দফা দাবিতে মতবিনিময় সভা
চট্টগ্রাম বন্দর-ইপিজেডে অবস্থিত ঔষধ ব্যবসায়ী কল্যাণ কো-অপারেটিভ সোসাইটি লি. এর উদ্যোগে ২ নভেম্বর, রোববার সকালে নগরের একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মূল আলোচনার বিষয় ছিল সরকারি এমআরপি বাস্তবায়ন, কমিশন বৃদ্ধিসহ ৭ দফা ন্যায্য দাবি। সভায় বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) কেন্দ্রীয় কমিটি ও ঔষধ প্রশাসন অধিদপ্তরে...
নোয়াখালীর হাতিয়ায় মাদক চক্রের বিরুদ্ধে বড় অভিযান: মিয়ানমারগামী সার পাচারে ৯ জন আটক
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:- নোয়াখালীর হাতিয়া উপজেলায় মিয়ানমার থেকে মাদকের বিনিময়ে সারসহ বাংলাদেশি পণ্য পাচারের সময় নয় পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত তিনটি বোট ও প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকার রাসায়নিক সার জব্দ করা হয়। শনিবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ...
জাতীয় নির্বাচন ঘিরে মাঠে নামছে ৯০ হাজার সেনাসদস্য
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রায় ৯০ হাজার সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আড়াই হাজারেরও বেশি নৌবাহিনীর সদস্য এবং বিমানবাহিনীর কিছু সদস্য দায়িত্ব পালন করবেন নির্বাচনী নিরাপত্তায়। প্রতিটি উপজেলায় অন্তত একটি করে সেনা কোম্পানি মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাতে রাষ্ট...
এবারের বিশ্ব ইজতেমা জাতীয় নির্বাচনের পর
আসন্ন বিশ্ব ইজতেমা জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রোববার (২ নভেম্বর) সচিবালয়ে জুবায়ের ও সা’দপন্থি দুই পক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ধর্ম উপদেষ্টা বলেন, “ইজতেমার সুনির্দিষ্ট তারিখ দুই পক্ষের সঙ্গে আলোচনা করেই নির্ধারণ করা হবে।” বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লে...
লিটনদের ব্যাটিং ব্যর্থতায় দুশ্চিন্তায় বিসিবি
শ্রীলঙ্কা সফর থেকেই বাংলাদেশ টি–টোয়েন্টি দল ছন্দে ছিল। লিটন কুমার দাসদের নেতৃত্বে দলটি ২–১ ব্যবধানে সিরিজ জিতে ফিরেছিল অলআউট ক্রিকেট খেলে। এরপর পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষেও জয় ধরে রাখে টাইগাররা। টি–টোয়েন্টি এশিয়া কাপেও দেখা যায় স্পষ্ট উন্নতি—শারজাহ স্টেডিয়ামে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসে ভরপুর ছিল দলটি। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক...
জামালপুরে ইজিবাইক ও রিকশাচালকদের সকাল-দুপুর ধর্মঘট
মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:- লাইসেন্স ফি কমানোসহ পাঁচ দফা দাবিতে জামালপুরে সকাল-দুপুর ধর্মঘট পালন করছেন ইজিবাইক ও রিকশাচালকরা। রোববার সকাল থেকে জেলা শহরে সব ধরনের ইজিবাইক ও রিকশা চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। চালক ও মালিকদের অভিযোগ, পৌরসভা তাদের বিভিন্নভাবে হয়রানি করছে। তারা দাবি...
জামালপুরে নদীতে নিখোঁজ পাঁচ শিশুর সবার মরদেহ উদ্ধার
মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:- জামালপুরের মাদারগঞ্জে নদীতে ডুবে নিখোঁজ হওয়া পাঁচ শিশুর সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে উপজেলার চর ভাটিয়ানী এলাকার কাটাখালী নদী থেকে সর্বশেষ বৈশাখী আক্তার (১২)-এর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে গত শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে নৌকা ডুবে পাঁচ শিশু নিখোঁজ হয়। ওই দিন সন...
পটিয়ায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রতিনিধি:- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সমাবেশ। শনিবার (১ নভেম্বর) বিকেলে পটিয়া ইন্দ্রপোল বাইপাস সড়কে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত। অনুষ্ঠানের যৌথ সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদ...
হালিশহর-পতেঙ্গা রড সিমেন্ট দোকান ব্যবসায়ী সমিতির বার্ষিক সম্মেলন ও মিলন মেলা কক্সবাজারে অনুষ্ঠিত
ডেস্ক নিউজ (কক্সবাজার):- চট্টগ্রামস্থ হালিশহর -পতেঙ্গা রড সিমেন্ট দোকান ব্যবসায়ী সমিতির বার্ষিক সম্মেলন ও মিলন মেলা গতকাল শুক্রবার ৩১অক্টোবর ও আজ শনিবার ১ নভেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হাজী মোঃ নজির আহমদ কোম্পানি,সাধারণ সম্পাদক মোঃ শাহানূর শানু, কার্যকরী সভাপতি মোঃ সোলায়মান,সিনিয়র সহ-সভাপতি , ইপিজেড থানা সিটিজেন ফোরামের সাধার...
মাদারগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৪ জনের মৃত্যু ১ জন নিখোঁজ
মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:- জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৭ নং সিধুলী ইউনিয়নের চরভাটিয়ান গ্রামের আনার সরকার বাড়ীঘাট এলাকায় ঝিনাই নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় ১ম দিনে তিনজন এবং ২য় দিনে (১লা নভেম্বর) ১জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এখনো এক শিশু নিখোঁজ। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৪ ঘটিকার সময় মর্মান্তিক এ দু...
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের বৈঠক : নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা প্রস্তুতি জোরদারের নির্দেশ
আবুল কালাম আজাদ ভূঁইয়াঃ- আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়—সে লক্ষ্যে তিন বাহিনীর প্রধানদের সর্বাত্মক প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ও...
চট্টগ্রামে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন সমবায় সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব:মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
চট্টগ্রাম প্রতিবেদক:- মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম বীরপ্রতীক বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমবায় সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব। তিনি বলেন, সংগঠনের সদস্যদের পারস্পরিক আস্থা বিশ্বাস থাকতে হবে, আস্থা এবং বিশ্বাস ছাড়া সংগঠন শক্তিশালী হয় না।...
গোবিন্দগঞ্জে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, নিহত তিনজন পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সংঘবদ্ধ গরুচোর চক্রের সদস্য ছিলেন। পুলিশ জানায়, রোববার সকালে গণপিটুনির খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে। সেখান থেকে গুরুতর আ...
জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে ফ্যাসিবাদ পুনরায় মাথা চাড়া দিবে: মাওলানা আহমদ আবদুল কাইয়ূম
আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধিঃ- মুরাদনগরের বাখরাবাদ বাজারে গণসংযোগকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও কুমিল্লা-৩ আসনের হাতপাখা প্রার্থী মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট দেশের জনগণের অন্যতম দাবী হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি বলেন, একই দিনে গণভোট ও জাতীয় ভোট করানো কোনো অর্থ বহন করে না; এটি দেওয়া না দ...
আ.লীগ আমলেই শুরু হয়েছিল শয়তানি কাজ: আসিফ নজরুল
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ১৯৭৩ সালের আওয়ামী লীগের আমল থেকেই বাংলাদেশে প্রথমবারের মতো খারাপ ও শয়তানি কাজের সূচনা হয়। শনিবার (১ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে ‘বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন। অধ্যাপক আসিফ নজরুল বলেন, “আমার লোক, তোমার লোক—এই সংস্কৃতি ভয়াবহভাবে গড়ে ওঠে আওয়ামী...
‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকরের দাবিতে বিএফইউজের ৩৯ দফা উপস্থাপন
গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত সুরক্ষায় ৩৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগঠনটির মহাসচিব কাদের গনি চৌধুরী এসব দাবি ঘোষণা করেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম। সমাবেশে বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপ...
বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো কাট্টলীর ঐতিহ্যবাহী ‘জেটি হাউজ’-এর পারিবারিক মিলনমেলা
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ( চট্টগ্রাম)প্রতিনিধিঃ- সময় যতই এগোচ্ছে, পারিবারিক বন্ধন ততই যেন শিথিল হয়ে পড়ছে। একসময় গর্বের বিষয় ছিল পরিবার ও বংশের ঐক্য—আজ তা অনেক ক্ষেত্রে ভাঙনের মুখে। স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে শুরু করে সমাজের পরিসর পর্যন্ত—সবখানেই দেখা যাচ্ছে অস্থিরতা ও অসহিষ্ণুতা। অথচ মানব সভ্যতার ভিত্তি, সমাজের প্রথম সংগঠনই হলো পরিবার। সুস্থ সমা...
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
জিহাদ হোসেন, বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):- দিবসটি উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোস্তাফিজুর রহমান। উপজেলা সমব...






























