শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৯:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ৩৬ কেজি গাঁজা ও ৪০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ৩৬ কেজি গাঁজা ও ৪০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বিওপি এলাকায় ১ নভেম্বর বিকেলে মাদকবিরোধী অভিযান চালায়। এক ইজিবাইককে থামার নির্দেশ দিলে চালক ইজিবাইক ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে তল্লাশি করে ৪০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
 

এরপর ২ নভেম্বর রাত প্রায় ১২:১০ মিনিটে মোগলহাট বিওপি এলাকায় চোরাকারবারীদের গতিবিধি টের পেয়ে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা মালামাল ফেলে ভারত পাড়ি দেয়। পরবর্তীতে তল্লাশি করে ৩৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
 

লালমনিরহাট ব্যাটালিয়ন জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য — ইস্কাফ সিরাপ ১৬,০০০ টাকা, ইজিবাইক ২,৫০,০০০ টাকা, গাঁজা ১,২৬,০০০ টাকা; মোট মূল্য প্রায় ৩,৯২,০০০ টাকা। চোরাকারবারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
 

বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।”