শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

জামালপুরে ইজিবাইক ও রিকশাচালকদের সকাল-দুপুর ধর্মঘট

জামালপুরে ইজিবাইক ও রিকশাচালকদের সকাল-দুপুর ধর্মঘট

মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:-


 

লাইসেন্স ফি কমানোসহ পাঁচ দফা দাবিতে জামালপুরে সকাল-দুপুর ধর্মঘট পালন করছেন ইজিবাইক ও রিকশাচালকরা।
 

রোববার সকাল থেকে জেলা শহরে সব ধরনের ইজিবাইক ও রিকশা চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
 

চালক ও মালিকদের অভিযোগ, পৌরসভা তাদের বিভিন্নভাবে হয়রানি করছে। তারা দাবি জানিয়েছেন—লাইসেন্সের বর্তমান ফি থেকে এক হাজার টাকা কমিয়ে তা চলতি অর্থবছরেই বাস্তবায়ন করতে হবে। এছাড়া ইজিবাইক ও রিকশার জন্য আলাদা রঙ নির্ধারণ না করা এবং অন্য জেলার রিকশা জামালপুরে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করার দাবি তুলেছেন তারা। একইসঙ্গে সপ্তাহে সাত দিন রিকশা চালানোর অনুমতিও চান চালকরা।
 

দাবিগুলো দ্রুত না মানলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ধর্মঘটে অংশ নেওয়া রিকশা ও ইজিবাইকচালক-মালিকরা।