শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৯:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকরের দাবিতে বিএফইউজের ৩৯ দফা উপস্থাপন

‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকরের দাবিতে বিএফইউজের ৩৯ দফা উপস্থাপন

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত সুরক্ষায় ৩৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগঠনটির মহাসচিব কাদের গনি চৌধুরী এসব দাবি ঘোষণা করেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম।
 

সমাবেশে বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিএফইউজের সিনিয়র সহসভাপতি ওবায়দুর রহমান শাহীন, সহসভাপতি খায়রুল বাশার, একেএম মহসিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, জাহাঙ্গীর আলম প্রধান, বাছির জামাল, এরফানুল হক নাহিদ ও মোরসালিন নোমানী প্রমুখ।
 

বিএফইউজের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে—

  • ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর

  • স্বাধীন ও কার্যকর তথ্য কমিশন গঠন

  • নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড প্রণয়ন

  • সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন ও দুই দিন সাপ্তাহিক ছুটি নিশ্চিত

  • সাংবাদিক হত্যা, নির্যাতন ও হয়রানি বন্ধ

  • সংবাদমাধ্যমের স্বাধীনতাবিরোধী কালাকানুন বাতিল

  • পৃথক শ্রম আদালত প্রতিষ্ঠা ও অভিন্ন জাতীয় সংবাদমাধ্যম নীতিমালা প্রণয়ন
     

এছাড়া অনলাইন, টেলিভিশন ও রেডিও সাংবাদিকদের জন্য সমন্বিত ওয়েজ বোর্ড গঠন, রাষ্ট্রীয় প্রশাসনে সাংবাদিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত, মফস্বল সাংবাদিকদের ন্যায্য বেতন, ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনে বীমা ও ক্ষতিপূরণ সুবিধা, নারী সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিও জানানো হয়।
 

সংগঠনটি আরও দাবি করে— গণমাধ্যম নিবন্ধন প্রক্রিয়া অনলাইনভিত্তিক ও সহজ করা, বিজ্ঞাপন রেট বাস্তবসম্মতভাবে বৃদ্ধি, রাষ্ট্রীয় গণমাধ্যমকে সরকারি নিয়ন্ত্রণমুক্ত রাখা, নির্বাচনকেন্দ্রিক সংবাদ সংগ্রহে বাধা অপসারণ, নিউজপ্রিন্টে শুল্ক ও কর হ্রাস, এবং সাংবাদিকতাকে পূর্ণাঙ্গ শিল্প হিসেবে ঘোষণা করা।
 

বক্তব্যে কাদের গনি চৌধুরী বলেন,

“আমরা এমন একটি পরিবর্তিত গণমাধ্যম চাই, যেখানে সাংবাদিকরা কোনো চাপ ছাড়াই সত্য তুলে ধরতে পারবেন। অনুসন্ধান হবে সত্যের সমাহার, আর দায়িত্ববোধ হবে সাংবাদিকতার মূলশক্তি।”

সমাবেশে বক্তারা সাংবাদিকদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারের দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।