সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৪:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অবশেষে শাপলা কলিতে রাজি এনসিপি

অবশেষে শাপলা কলিতে রাজি এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অবশেষে তাদের প্রতীকের জন্য শাপলা কলি চূড়ান্ত করেছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে রোববার (২ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠকের পর দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এই তথ্য জানান।
 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “দল শাপলা কলিকে প্রতীক হিসেবে গ্রহণ করতে চায় এবং এ সংক্রান্ত চিঠি ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে পাঠানো হয়েছে।”
 

বৈঠকে তার সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালে খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। এছাড়া নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদও বৈঠকে ছিলেন।
 

রোববার বিকেল ৩টার দিকে নির্বাচন ভবনে প্রবেশ করে এনসিপি নতুন করে প্রতীকের জন্য আবেদন করে। এবার তারা শাপলা, সাদা শাপলা এবং শাপলা কলির মধ্যে শাপলা কলিকে চূড়ান্ত প্রতীকের জন্য নির্বাচিত করেছে।