শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

গোবিন্দগঞ্জে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

গোবিন্দগঞ্জে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
 

স্থানীয়দের দাবি, নিহত তিনজন পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সংঘবদ্ধ গরুচোর চক্রের সদস্য ছিলেন।
 

পুলিশ জানায়, রোববার সকালে গণপিটুনির খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে। সেখান থেকে গুরুতর আহত একজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে নাসিরাবাদ গ্রামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে পালানোর সময় এলাকাবাসী বিষয়টি টের পান। পরে ধাওয়া দিলে চোর সন্দেহে তিনজন পাশের একটি পুকুরে লাফ দেন। কিন্তু স্থানীয়রা তাদের ধরে বেধড়ক পিটুনি দেন, এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
 

ওসি আরও জানান, মরদেহগুলো থানায় রাখা হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। পরিচয় শনাক্তের পর ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
 

তিনি বলেন, “ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”