সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৪:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ডা. শফিকুর রহমান পুনরায় নির্বাচিত জামায়াতের আমির

ডা. শফিকুর রহমান পুনরায় নির্বাচিত জামায়াতের আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২০২৮ সালের জন্য পুনরায় ডা. শফিকুর রহমানকে আমির হিসেবে নির্বাচিত করেছে। রবিবার (২ নভেম্বর) দলটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
 

৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের সদস্য রুকনদের মধ্যে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোট গণনার পর সংশ্লিষ্ট টিম ফলাফল প্রধান নির্বাচন কমিশনারের কাছে পেশ করে। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ ভোট প্রাপ্ত ডা. শফিকুর রহমান ২০২৬-২০২৮ সালের জন্য জামায়াতে ইসলামের আমির নির্বাচিত হন।