সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৬:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শ্রমিক-মেহনতি মানুষের প্রত্যাশিত দেশ গঠনে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর: অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী

শ্রমিক-মেহনতি মানুষের প্রত্যাশিত দেশ গঠনে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর: অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী

সৈয়দ মোহাম্মদ কায়সার, চট্টগ্রামঃ-

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী ও মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, ৩৬ শে জুলাই বিপ্লবে শ্রমজীবী মানুষরা সর্বাত্মকভাবে অংশ নিয়ে বিপ্লবকে গণঅভ্যুত্থানে রূপ দিয়েছে। তিনি বলেন, শ্রমিকরা দীর্ঘদিন ধরে সামাজিক ও রাষ্ট্রায়ত্ত শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের উপর চলা জুলুম ও নির্যাতন বন্ধ করে একটি শোষণমুক্ত দেশ গঠনে বদ্ধপরিকর।
 

এই মন্তব্য তিনি গতকাল রাতে খুলশী থানার সেগুনবাগান হালকা মোটরযান সেক্টরের উদ্যোগে নির্বাচনী শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন। সেক্টর সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও নগর সভাপতি এস এম লুৎফর রহমান।
 

অধ্যক্ষ হেলালী আরও বলেন, শ্রমিকদের দুর্দশা দূর করতে প্রচলিত শ্রমনীতি সংস্কার করতে হবে। অবিলম্বে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়িত হলে শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তিত হবে। ইসলাম একটি আদর্শিক জীবন ব্যবস্থা, যা সমাজের সকল শ্রেণি ও পেশার মানুষকে ন্যায়বিচার নিশ্চিত করে। এতে কারো ক্ষতি নয়, বরং সকলেই লাভবান হবে।
 

তিনি যোগ করেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের ভোটের মাধ্যমে রাষ্ট্রক্ষমতাও নির্ধারিত হয়। সৎ ও যোগ্য প্রার্থীর পক্ষে শ্রমিকরা যদি ভোট দেন, তাহলে দেশকে একটি নতুন বিপ্লবের পথে এগিয়ে নেওয়া সম্ভব। এবারের বিপ্লব হবে শ্রমিকদের প্রত্যাশিত বিপ্লব।
 

এস এম লুৎফর রহমান বলেন, শ্রমিকদের মজুরি ও অধিকার দুর্নীতি ও লুটপাটের কারণে হারিয়ে যাচ্ছে। সীমাহীন দুর্নীতি শুধু দেশকে ক্ষতিগ্রস্ত করছে না, শ্রমিকদেরও অর্ধাহারে ঠেলে দিচ্ছে। তিনি জানান, এখন সময় এসেছে অন্যায়, দুর্নীতি ও লুটপাট রোধের। শ্রমিকদের কণ্ঠস্বর উঁচু করতে হবে অবৈধ চাঁদা, টেম্পু-বাস দখল ও টেন্ডারবাজির বিরুদ্ধে।
 

লুৎফর রহমান বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের পূর্বশর্ত হলো দুর্নীতি ও লুটপাট বন্ধ করা। এজন্য এমন প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে, যারা ব্যক্তিগত জীবনে সততা ও পরিচ্ছন্নতার পরিচয় বহন করেন। তিনি আশ্বাস দেন, যোগ্য প্রার্থীদের বিজয় রুখতে কোন পেশী শক্তি বা দুষ্কৃতিকারীরা সক্ষম হবে না। শ্রমিকরা প্রতিটি ভোটকেন্দ্রে প্রহরীর ভূমিকা পালন করবে।
 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি মকবুল আহমদ ভুঁইয়া, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের কার্যকরী সভাপতি সেলিম পাটোয়ারী, ফেডারেশন মহানগর ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, হালকা মোটরযান সেক্টরের সভাপতি কামাল উদ্দিন, সিএনজি সেক্টর উত্তরের সভাপতি মোঃ বশির, শ্রমিক নেতা জাহাঙ্গীর, মাসুদ রানা ও রতন মিয়া প্রমুখ।