শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:০০:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

মাদারগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৪ জনের মৃত্যু ১ জন নিখোঁজ

মাদারগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৪ জনের মৃত্যু ১ জন নিখোঁজ

মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:-


 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৭ নং সিধুলী ইউনিয়নের চরভাটিয়ান গ্রামের আনার সরকার বাড়ীঘাট এলাকায় ঝিনাই নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় ১ম দিনে তিনজন এবং ২য় দিনে (১লা নভেম্বর) ১জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এখনো এক শিশু নিখোঁজ। 
 

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৪ ঘটিকার সময় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার কাজে স্থানীয় গ্রামবাসী ও শ্যামগঞ্জ কালিবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা সহায়তা করছেন।
 

নিহতদের মধ্যে রয়েছে, কালিবাডি প্রি ক্যাডেটের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম উরফে পলি আক্তার (১২) , প্রথম শ্রেণির শিক্ষার্থী আবু হাসান (৭), চর ভাটিয়ানি এলাকার দুদু মিয়ার সন্তান মরিয়ম ও আবু হাসান। সরিষাবাড়ি উপজেলার বাউসী এলাকার নূর ইসলামের মেয়ে নরিন (৮)। আজাদের মেয়ে কুলসুম (৯)।
 

স্থানীয়রা জানান, বিকেলে ৬ জন শিশু একসাথে নদীতে গোসল করতে যায় । একজন নদীর তীরে দাঁড়িয়ে থাকে অন্য ৫ জন গোসলে নামে কিছুক্ষণ পর তারা পানিতে ডুবে যায়। তীরে থাকা শিশু তাদের ডুবে যাওয়া দেখে দৌড়ে বাড়ীতে গিয়ে খবর দেয় এবং পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।
 

স্থানীয় লোকজনের সাথে কথা বললে জানা যায়। নদীঘাট থেকে কিছুটা দূরের গ্রামের ছয়টি শিশু নিজেদের ইচ্ছায় নদীতে গোসল করতে আসে। এই শিশু গুলো পূর্বে নদীতে গোসল করতে অভ্যস্ত ছিলনা।
 

জামালপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোঃ রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, শুক্রবার বিকাল ৪ টার সময় ৭ নং সিধুলি ইউনিয়নে ভাটিয়ানি গ্রামে ঝিনাই নদীতে এই দুর্ঘটনা ঘটে, এখানে ছয়টি শিশু পানিতে পড়ে যায়, একটি শিশু নিজেই পানি থেকে উঠে আসে। পাঁচটি শিশু নিখোঁজ হয়। আমরা খবর পেয়ে দ্রুত সময়ে এসে বিকাল পাঁচটা দশ মিনিট থেকে উদ্ধার অভিযান আরম্ভ করি, আমরা প্রথমে পাঁচটা ৪৩ মিনিটে দুটি মৃতদেহ উদ্ধার করি এবং পরবর্তীতে আরো একজনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হই।
 

শুক্রবার রাত হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম স্থগিত করে ডুবিরী দল এবং শনিবার সকাল থেকে উদ্ধার অভিযান চালিয়ে কুলসুম(৮) নামে আরেকজন শিশুর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের টিম। এ নিয়ে নিহতের সংখ্যা দাড়ায় ৪ জন। এ ঘটনায় বৈশাখী (৯) নামে এক জন এখানো নিখোঁজ রয়েছে।
 

এই ঘটনায় নিহতের পরিবার সহ এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।