শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

নৌকা উপহার পেলেন সড়ক উপদেষ্টা, পরামর্শ চাইলেন জনমত থেকে

নৌকা উপহার পেলেন সড়ক উপদেষ্টা, পরামর্শ চাইলেন জনমত থেকে

আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে একটি প্রতীকী ‘নৌকা’ উপহার দিয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
 

রোববার (২ নভেম্বর) নিজের ফেসবুক প্রোফাইলে মুহাম্মদ ফাওজুল কবির খান জনমত জানতে চেয়েছেন। তিনি লিখেছেন, গত ১ নভেম্বর আলজেরিয়ার জাতীয় দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নে প্রধান অতিথি হিসেবে যোগদানের সময় তাকে একটি নৌকার প্রতিকৃতি উপহার হিসেবে দেওয়া হয়। কূটনৈতিক সৌজন্যবশত তিনি তা গ্রহণ করেছেন। উপহারটিতে দূতাবাসের নাম উল্লেখ আছে এবং এটির সঙ্গে কোনো রাজনৈতিক প্রতীকের মিল নেই।
 

তিনি উল্লেখ করেছেন, এখন তিনি কিছু বিকল্প নিয়ে দ্বিধান্বিত:
১. নৌকাটি আলজেরিয় দূতাবাসে ফেরত পাঠানো, যা অসৌজন্যমূলক মনে হতে পারে।
২. সরকারি তোশাখানায় জমা দেওয়া, যদিও এটি খুব মূল্যবান নয়।
৩. নিজস্ব বা প্রবীণ নিবাসে রাখা।

 

সবশেষে তিনি লিখেছেন, “আপনার পরামর্শ পেলে উপকৃত হব।”