শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৯:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের বৈঠক : নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা প্রস্তুতি জোরদারের নির্দেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের বৈঠক : নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা প্রস্তুতি জোরদারের নির্দেশ

আবুল কালাম আজাদ ভূঁইয়াঃ-


 

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়—সে লক্ষ্যে তিন বাহিনীর প্রধানদের সর্বাত্মক প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
 

শনিবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
 

বৈঠকে প্রধান উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জাতীয় নিরাপত্তা বজায় রাখতে তিন বাহিনীর সদস্যদের নিষ্ঠা ও পরিশ্রমের প্রশংসা করেন। তিনি বলেন,

“গত ১৫ মাসে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আসন্ন নির্বাচনেও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সক্রিয় ভূমিকা অপরিহার্য।”

তিনি আরও বলেন,

“ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে।”

বৈঠকে তিন বাহিনীর প্রধানরা জানান, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীগুলোর প্রস্তুতি প্রায় সম্পন্ন। নির্বাচনের সময় ৯০ হাজার সেনাসদস্য, আড়াই হাজার নৌবাহিনীর সদস্য এবং বিমানবাহিনীর সদস্যদের একটি অংশ মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় এক কোম্পানি করে সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে।
 

বৈঠকের শেষ পর্যায়ে তিন বাহিনীর প্রধানরা আসন্ন ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।