সর্বশেষ সংবাদ — পাতা ২০০
জামায়াতে ইসলামীর প্রার্থী শফিউল আলমের তিন স্থানে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | ঢাকা প্রেস চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার দক্ষিণ হালিশহর ৩৯ নম্বর ওয়ার্ডে শুক্রবার দিনব্যাপী তিনটি স্থানে উঠান বৈঠক, মতবিনিময় সভা ও গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম–১১ আসনের মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব শফিউল আলম। সকালে তিনি নিউমুরিং ফকির মো. সওদাগর রোডের হালিশহর মডেল স্কুলে অনুষ্ঠিত অভিভাবক সম...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আসলাম চৌধুরীর শ্রদ্ধাঞ্জলি
কাইয়ুম চৌধুরী ঃ ঐতিহাসিক জাতীয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। শুক্রবার (৭ নভেম্বর) সকালে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে আসলাম চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে গণতন্ত্রের যাত্রা শুরু করেছিলেন। সিপাহী...
হযরত আল্লামা ঈছাপুরী (রঃ) স্মৃতি পরিষদ মাহফিল অনুষ্ঠিত
কাইয়ুম চৌধুরী, চট্টগ্রামঃ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী, ফাতেহা-এ-ইয়াজদাহুম ও এলাকার মরহুম-মরহুমার ইছালে সওয়াব উপলক্ষে হযরত আল্লামা ঈছাপুরী (রঃ) স্মৃতি পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত আজিমুশশান সুন্নী সম্মেলন মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে। উত্তর পশ্চিম উদালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৫ নভেম্বর বুধবার সকাল থেকে শুরু হয়ে দিন ব্যাপী খতমে কোরআন...
ইন্টারনেটে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে ৯৯ কোটি টাকা জরিমানা
ইন্টারনেট বা যেকোনো টেলিযোগাযোগ ও বেতার প্ল্যাটফর্ম ব্যবহার করে ধর্মীয় বা সাম্প্রদায়িক ঘৃণামূলক বক্তব্য প্রচার করলে অনধিক ৫ বছর কারাদণ্ড অথবা ৯৯ কোটি টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন—এমন বিধান রাখা হয়েছে নতুন আইনের খসড়ায়। বুধবার (৫ নভেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগ প্রকাশ করেছে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া। অংশীজ...
সীতাকুণ্ড প্রেস ক্লাবে আওলাদে রাসুল আগমন উপলক্ষে উপজেলা জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ- আওলাদে রাসুল হযরতুল আল্লামা আওলাদে রাসুল আনোয়ার হোসেন তাহেরী জাবির আল মাদানী (মাদানী হাফিজাহুল্লাহ)-এর আগমন উপলক্ষে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সঙ্গে মতবিনিময় সভা করেছে সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপ...
শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলে ডাকসুর নীতিগত সিদ্ধান্ত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া আজীবন সদস্যপদ বাতিলের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৯ সালে ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় শেখ হাসিনাকে এই সদস্যপদ প্রদান করা হয়েছিল। এবার ২০২৫ সালের দ্বিতীয় সাধারণ সভায় সেই পদ বাতিলের প্রস্তাব উত্থাপন ও অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে ডাকসুর বর্তমান নেতৃত্ব। ডাকসুর...
নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে কোন সংশয় নেই: আসলাম চৌধুরী
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধিঃ- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন নিয়ে আমাদের কাছে কোনো ধরণের সংশয় নেই। আগামী নির্বাচনে ধানের শীষ আমাদেরই থাকবে ইনশাল্লাহ। সীতাকুণ্ডবাসীর সাথে আমাদের যে সেতুবন্ধন তাতে করে আগামীতে আরো বেশী কাজ করার সুযোগ তৈরী হবে ইনশাল্লাহ। বৃহস...
চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী কাজী সালাউদ্দিনের নির্বাচনী প্রচারণা শুরু জিয়ার মাজার জিয়ারতের মধ্য দিয়ে
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম:- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবরশাহ ও আংশিক পাহাড়তলী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) সকালে তিনি রাঙ্গুনিয়া উপজেলার জোয়ারিয়া জোনাকী পাহাড়ে অবস্থিত...
বন্দরে তালিকাভুক্ত মাদক সম্রাট রমজান ও বাবুর বিরুদ্ধে পিতাকে পিটিয়ে আহত করার অভিযোগ
বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের বন্দরে আবারও আলোচনায় এসেছে তালিকাভুক্ত মাদক সম্রাট রমজান ও তার সহোদর বাবু। এবার তাদের বিরুদ্ধে নিজ পিতা হাবিবুর রহমান হবিকে প্রকাশ্যে মারধর ও কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। সূত্রে জানা যায়, বন্দর উপজেলার একরামপুর ইস্পাহানি বাজার এলাকার মৃত মতিউর রহমানের ছেলে হাবিবুর রহমান হবির সন্তান রমজান ও বা...
মাদারগঞ্জে স্কুল মাঠ দখল করে স্যানিটারি ব্যবসা, নোটিশ পেয়েও স্থান খালি করেননি আলমগীর
মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:- জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ইসলামাবাদ ওয়াসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠের একাংশ দখল করে বছরের পর বছর ধরে চলছে স্যানিটারি সামগ্রীর ব্যবসা। বিদ্যালয় কর্তৃপক্ষ একাধিকবার নোটিশ দিলেও অভিযুক্ত ব্যবসায়ী এখনো স্থান খালি করেননি। সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় মাঠের দক্ষিণ-পশ্চিম কোণে টিনশেড ঘর নির্মাণ করে সে...
ময়মনসিংহে র্যাব-১৪ এর পৃথক অভিযানে দুই পলাতক আসামি গ্রেপ্তার
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- ময়মনসিংহ সদর কোম্পানি, র্যাব-১৪ এর দুটি পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আলাল (৫২) ও শাহাদুল ইসলাম কালু (২৬)। র্যাব জানায়, কোতোয়ালী মডেল থানার মামলা নং ৪৬(৫)২৩, ধারা—মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)/১৯(ক), জিআর নং ৩৭৬/২৩ ও প্রসেস নং ৩৮৪...
অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের নিকট — খোলা চিঠি
খোলা চিঠি........ প্রিয় উপদেষ্টা মহোদয় ও নির্বাচন কমিশনবাহিনী, আপনাদের প্রতি ১৮ কোটি জনগণের সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। আমি একজন সাধারণ নাগরিক এবং চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে বিনীতভাবে এই খোলা চিঠি লিখছি — মনের ভাব প্রকাশ করার উদ্দেশ্যে। দীর্ঘ দিন ধরে চলমান অবিচার, নিপীড়ন, গুম-খুন ও অর্থনৈতিক লুটপাটের পরিস্থিতি থেকে উত্তরণের প্...
সিটি গেইট থেকে ২৫ ভরি স্বর্ণসহ এক চোরাকারবারি আটক
বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম):- চট্টগ্রাম নগরীর প্রবেশদ্বারখ্যাত সিটি গেইট এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) রাতে আকবর শাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) মো. দেলোয়ার, এএসআই মো. হাশেম ও এএসআই মো. জসিম উদ্দিনসহ পুলিশের একটি টিম এ অভিযান...
স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে স্কুল অব আর্মি এয়ার ডিফেন্স এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
আরিফুজ্জামান (সাগর):- গত ৪ নভেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলের বিদ্যমান সাংগঠনিক কাঠামোর অধীনে 'স্কুল অব আর্মি এয়ার ডিফেন্স' -এর স্বতন্ত্র কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমান্ড্যান্ট, আর্টিলারি সেন্টার ও স্কুল। এর মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে আর্মি এয়ার ডিফেন্স ব্যবস্থার পেশা...
পতেঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ: এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা
হোসেন বাবলা, চট্টগ্রাম:- চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের দলীয় প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ হওয়া এবং বিএনপি নেতা সরোয়ার বাবলার মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উত্তর পতেঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উত্তর পতেঙ্গার ৪০ নম্বর ওয়ার্ড...
একীভূত প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত
একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা শরিয়াভিত্তিক পাঁচটি ব্যাংকের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক নোটিশে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যা...
চট্টগ্রামে গণসংযোগে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ
চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় গণসংযোগ চলাকালে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম নগরে মোট চারটি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম-৮...
শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালালেন প্রধান শিক্ষক
নওগাঁর বদলগাছীতে সহকারী শিক্ষকের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বরখাস্ত হওয়া এক প্রধান শিক্ষক বিদ্যালয়ে ফিরতে গিয়ে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালিয়ে গেছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৫ জুলাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন শামীম ও এক সহকারী শিক্ষকের ঘনিষ্ঠ মুহ...






























