শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৫:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

টঙ্গীতে তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে সাতটি গুদাম

টঙ্গীতে তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে সাতটি গুদাম

গাজীপুরের টঙ্গীতে তুলার একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের টানা দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে শনিবার দুপুর দেড়টার দিকে। এতে অন্তত সাতটি তুলার গুদাম পুড়ে গেছে।
 

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গী পশ্চিম থানার মিলগেট এলাকার মুন্নু মিলের ভেতরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং দুপুর দেড়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, প্রথমে আব্দুল মান্নান মিয়ার গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের বাবুল মিয়া, আব্দুস সাত্তার চৌধুরী, শহীদুল ইসলাম, শাহীন, সাত্তার চৌধুরী ও জহিরুল ইসলামের মালিকানাধীন গুদামগুলোতে। আগুনের তীব্রতায় পুরো এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
 

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, খবর পেয়ে আমাদের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে।
 

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, তুলা দাহ্য পদার্থ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশাপাশি ঘটনাস্থলে পানির স্বল্পতার কারণে আগুন নেভাতে সময় লেগেছে। স্থানীয়দের সহায়তায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সকাল ১১টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ১১টা ৪৯ মিনিটে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।