শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৫:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

সীতাকুণ্ড প্রেস ক্লাবে আওলাদে রাসুল আগমন উপলক্ষে উপজেলা জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ড প্রেস ক্লাবে আওলাদে রাসুল আগমন উপলক্ষে উপজেলা জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ-


 

আওলাদে রাসুল হযরতুল আল্লামা আওলাদে রাসুল আনোয়ার হোসেন তাহেরী জাবির আল মাদানী (মাদানী হাফিজাহুল্লাহ)-এর আগমন উপলক্ষে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সঙ্গে মতবিনিময় সভা করেছে সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামী।

 

সীতাকুণ্ড প্রেস ক্লাবে আওলাদে রাসুল আগমন উপলক্ষে উপজেলা জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত


 

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু এবং পরিচালনা করেন উপজেলা জামায়াতের মিডিয়া সমন্বয়কারী আবুল হোসাইন।
 

আগামীকাল শুক্রবার সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য সীরাতুন্নবী (সা.) মাহফিল ২০২৫ উপলক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সীরাতুন্নবী মাহফিল এন্তেজামিয়া কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামী মসজিদ মিশনের সভাপতি মাওলানা মো. মহিউদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি ও সাবেক কমিশনার মো. তাহের, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মেজবাহ উদ্দিন রাসেল, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত, সহসভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা শিবির সভাপতি আশরাফ উদ্দিনসহ জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
 

সভায় বক্তারা বলেন, আওলাদে রাসুল আনোয়ার হোসেন তাহেরী জাবির আল মাদানীর আগমন সীতাকুণ্ডবাসীর জন্য একটি সৌভাগ্যের বিষয়। তাঁর আগমন উপলক্ষে আয়োজিত সীরাতুন্নবী মাহফিলকে সাফল্যমণ্ডিত করতে সকল শ্রেণি-পেশার মানুষকে সহযোগিতার আহ্বান জানানো হয়।