শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৪:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

ময়মনসিংহে র‌্যাব-১৪ এর পৃথক অভিযানে দুই পলাতক আসামি গ্রেপ্তার

ময়মনসিংহে র‌্যাব-১৪ এর পৃথক অভিযানে দুই পলাতক আসামি গ্রেপ্তার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-


 

ময়মনসিংহ সদর কোম্পানি, র‌্যাব-১৪ এর দুটি পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আলাল (৫২) ও শাহাদুল ইসলাম কালু (২৬)।
 

র‌্যাব জানায়, কোতোয়ালী মডেল থানার মামলা নং ৪৬(৫)২৩, ধারা—মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)/১৯(ক), জিআর নং ৩৭৬/২৩ ও প্রসেস নং ৩৮৪৩/২৫-এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আলালকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা চালানো হয়। পরবর্তীতে মঙ্গলবার (৫ নভেম্বর ২০২৫) রাত ৯টা ৫ মিনিটে ময়মনসিংহ সরকারি কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 

অপরদিকে, একই রাতে অপর একটি অভিযানে কোতোয়ালী মডেল থানার মামলা নং ৯৭(১০)২২, ধারা—মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)/৮(ক), জিআর নং ৬১/২৫ ও প্রসেস নং ৩৮৩৬/২৫-এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহাদুল ইসলাম কালু (২৬)-এর অবস্থান শনাক্ত করে র‌্যাব। রাত ১০টা ৫ মিনিটে রহমতপুর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 

গ্রেপ্তারকৃত দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।