শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৫:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

সীতাকুণ্ডে  মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত,ট্রেন চলাচলে বিঘ্ন 

সীতাকুণ্ডে  মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত,ট্রেন চলাচলে বিঘ্ন 

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধিঃ


 

চট্টগ্রামের সীতাকুণ্ড  ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হলে আপ লাইনে  ট্রেন চলতে গিয়ে উভয় দিকে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে।


শনিবার দিবাগত রাত ০৪টার দিকে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন থেকে সামান্য  উত্তরে সিগনাল লাইট সংলগ্ন স্থানে এঘটনা ঘটে। 

 

শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সিলেটগামী পাহাড়িকা ট্রেন স্টেশনে দাড়িয়ে রয়েছে। পাশের লাইনে উদ্ধারকারী রিলিফ ট্রেন অবস্থান করছে। রেললাইন ধরে হেঁটে গেলে দেখা যায়, লাইনের উপর নির্মিত ব্রিজের পরে ট্রেনের বগি লাইনচুত্য হয়ে পড়ে রয়েছে। ট্রেনের ইঞ্জিন বগিগুলো প্রায় ১০০ ফুট দূরে টেনে নিয়ে যায়। এসময় রেল লাইন বাঁকা হয়ে যায়। রেললাইনের নিচে দেওয়া সিমেন্টের স্লিপার ভেঙ্গে গিয়ে পাথর সরে যায়। বগি লাইনচ্যুত হয়ে কাঁত হয়ে পড়ে থাকে।  


ঘটনাস্থলে থাকা আরএনবি সদস্য মাধব প্রতিনিধি কে বলেন, রাত আনুমানিক চারটির দিকে ট্রেনটির বগি লাইনচ্যুত হয়। অবশিষ্ট বগিগুলো নিয়ে ইঞ্জিন বারৈয়ারঢালা স্টেশনে চলে যায়। সকালে রেলওয়ে পূর্বাঞ্চলের ডি.আর.এম ঘটনাস্থল পরদর্শন করেন। ট্রাফিক বিভাগ, ইনঞ্জিনিয়ারিং বিভাগের লোকজন উদ্ধার কার্যক্রম শুরু করেছেন।  


সীতাকুণ্ড  স্টেশন মাষ্টার মোঃ রাকিব উদ্দিন প্রতিনিধি কে  বলেন, মালবাহী ট্রেনটির পেছনের  বগিটি  লাইনচ্যুত হয়। এ কারনে ডাউন লাইন বন্ধ রয়েছে।  চট্টগ্রাম মুখী লাইন  দিয়ে ট্রেন চলছে। এজন্য ট্রেন চলাচলে কিছুটা সময়ক্ষেপন হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।  তদন্তে বলা যাবে।