শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৪:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

মাদারগঞ্জে ‘ম্যারাথন প্রতিযোগিতা–২০২৫’ অনুষ্ঠিত

মাদারগঞ্জে ‘ম্যারাথন প্রতিযোগিতা–২০২৫’ অনুষ্ঠিত

মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:-

 

মাদারগঞ্জে ‘ম্যারাথন প্রতিযোগিতা–২০২৫’ অনুষ্ঠিত



জামালপুরের মাদারগঞ্জে মানবিক উন্নয়ন ভাবনা ‘মোভ’-এর সার্বিক তত্ত্বাবধানে শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে “মাদারগঞ্জ ম্যারাথন–২০২৫”।
 

ম্যারাথনটি উপজেলার আশেক মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে বালিজুড়ী শহর প্রদক্ষিণ করে উপজেলা হাওয়াই রোড চত্বর হয়ে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৬০০ জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবিক উন্নয়ন ভাবনা (মোভ)-এর সমন্বয়কারী এনামুল হক রিপন খান।
ম্যারাথনের উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ।

 

অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের পর অতিথিরা বক্তব্য রাখেন—
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মনজুরুল কাদের বাবুল খান, পৌর জামায়াতের আমির আতিকুর রহমান সেলিম, মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব, আশেক মাহমুদ পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক ইমামুর রশিদ বাবুল, সাবেক ইউপি চেয়ারম্যান শিবলুল বারী রাজু,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, সহকারী পুলিশ সুপার (অব.) জাহাঙ্গীর আলম স্বপন, মাদারগঞ্জ পাইলট হাইস্কুল সভাপতি আলহাজ মাসুদ খান, সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন তালুকদার লেমন এবং মাদারগঞ্জ ম্যারাথন সমন্বয়কারী রাশেদুল ইসলাম লিটনসহ অনেকে।

 

শেষে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, “আলোকিত সমাজের দিশা সন্ধান ও সৃজনশীল কাজে সম্পৃক্ততাই আমাদের মূল লক্ষ্য।”