শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৫:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

চট্টগ্রামে গণসংযোগে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ

চট্টগ্রামে গণসংযোগে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় গণসংযোগ চলাকালে এ ঘটনা ঘটে।
 

গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

চট্টগ্রাম নগরে মোট চারটি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ ও আংশিক বায়েজিদ) আসনে সোমবার বিএনপির প্রার্থী হিসেবে এরশাদ উল্লাহর নাম ঘোষণা করা হয়।
 

বিএনপির মিডিয়া সেল জানায়, হামজারবাগ এলাকায় গণসংযোগের সময় দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায় এবং পায়ে গুলি করে। পরে দলের নেতাকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন।
 

চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর জোনের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, “এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় হামলার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।”