শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৫:০৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

সিটি গেইট থেকে ২৫ ভরি স্বর্ণসহ এক চোরাকারবারি আটক

সিটি গেইট থেকে ২৫ ভরি স্বর্ণসহ এক চোরাকারবারি আটক

বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম):-


 

চট্টগ্রাম নগরীর প্রবেশদ্বারখ্যাত সিটি গেইট এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
 

বুধবার (৫ নভেম্বর) রাতে আকবর শাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) মো. দেলোয়ার, এএসআই মো. হাশেম ও এএসআই মো. জসিম উদ্দিনসহ পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে নুর আলম (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
 

পুলিশ জানায়, আটক নূর আলম স্বর্ণ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তার বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে। তিনি মো. আবুল বশরের ছেলে।
 

ওসি মোহাম্মদ আরিফ জানান, নূর আলমের কাছ থেকে ২৫ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আকবর শাহ থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং—৫(১১)২৫)।
 

গ্রেফতার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি মোহাম্মদ আরিফ।