শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৫:০৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

১৬ মাস পর নিজ জেলা পাবনায় ফিরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৬ মাস পর নিজ জেলা পাবনায় ফিরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

মোহাম্মদ আল মামুন,বিশেষ প্রতিনিধি (পাবনা):-



 

দীর্ঘ ১৬ মাস পর নিজ জেলা পাবনায় ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার সকালে দুই দিনের সরকারি সফরে তিনি পাবনায় পৌঁছান। সকাল ৯টা ৪০ মিনিটে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে তিনি শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন। এরপর সকাল পৌনে ১০টায় সার্কিট হাউস প্রাঙ্গণে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।
 

রাষ্ট্রপতিকে ফুল দিয়ে স্বাগত জানান রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, ডিআইজি মোহাম্মদ শাজাহান, জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোর্তুজা আলী খান। এ সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং পাবনা-৪ আসনে বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবও উপস্থিত ছিলেন।
 

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, গার্ড অব অনার শেষে রাষ্ট্রপতি পাবনা শহরের আরিফপুরে গিয়ে তাঁর মা-বাবার কবর জিয়ারত করবেন। বিকেলে তিনি কালাচাঁদপাড়ার জুবলীট্যাঙ্ক এলাকার নিজ বাসভবনে যাবেন এবং দুপুরের পর আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটাবেন। সন্ধ্যায় ও রাতে তিনি সার্কিট হাউসে নিকটাত্মীয়দের সঙ্গে দেখা করবেন এবং সেখানেই অবস্থান করবেন।
 

সফরের দ্বিতীয় দিন রোববার সকালে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে ঢাকায় ফিরে যাবেন। তাঁর এ সফরকে ঘিরে পাবনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসককে প্রশাসনিক কার্যক্রম সমন্বয় ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।