শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৪:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলে ডাকসুর নীতিগত সিদ্ধান্ত

শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলে ডাকসুর নীতিগত সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া আজীবন সদস্যপদ বাতিলের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৯ সালে ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় শেখ হাসিনাকে এই সদস্যপদ প্রদান করা হয়েছিল। এবার ২০২৫ সালের দ্বিতীয় সাধারণ সভায় সেই পদ বাতিলের প্রস্তাব উত্থাপন ও অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে ডাকসুর বর্তমান নেতৃত্ব।
 

ডাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান জানান, “২০১৯ সালে যেভাবে দ্বিতীয় সাধারণ সভায় শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেওয়া হয়েছিল, একইভাবে ২০২৫ সালের দ্বিতীয় সাধারণ সভায় তা বাতিল করা হবে। সব নির্বাচিত প্রতিনিধি এই সিদ্ধান্তে নীতিগতভাবে একমত হয়েছেন। এখন কেবল আনুষ্ঠানিকতার অপেক্ষা।”
 

তিনি আরও বলেন, “আমরা শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়ে ডাকসুর কার্যক্রম পরিচালনা করছি। নির্বাচনের আগে আমাদের অঙ্গীকার ছিল—সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় কাজ করছি আমরা।”
 

এজিএস মহিউদ্দিন খান জানান, ডাকসুর কাজকে দুটি ভাগে ভাগ করা হয়েছে—অস্থায়ী বা তাৎক্ষণিক সেবা সংশ্লিষ্ট কাজ এবং দীর্ঘমেয়াদি নীতিগত পরিবর্তন। তিনি বলেন, “সেবা সংক্রান্ত অনেক কাজ ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে, আরও কিছু শিগগিরই সম্পন্ন হবে। আর নীতিগত পরিবর্তনের ক্ষেত্রে কিছু কাজ এখনই বাস্তবায়ন করা সম্ভব না হলেও আমরা প্রক্রিয়া শুরু করেছি। ধীরে ধীরে সব প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাব।”