সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৬:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

একীভূত প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

একীভূত প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা শরিয়াভিত্তিক পাঁচটি ব্যাংকের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক নোটিশে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
 

লেনদেন স্থগিতের কারণ হিসেবে ডিএসই জানায়, ‘ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫’–এর ধারা ১৫ অনুযায়ী, ৫ নভেম্বর থেকে ব্যাংকগুলোকে অকার্যকর প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চিঠি অনুযায়ী, ব্যাংকগুলো এখন থেকে উক্ত অধ্যাদেশ অনুসারে পরিচালিত হবে এবং তাদের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হয়েছে।
 

অন্যদিকে, বুধবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, “এই পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের ইকুইটির মূল্য এখন শূন্যের নিচে নেমে গেছে। ফলে শেয়ারগুলোর মূল্য কার্যত শূন্য হিসেবে বিবেচিত হবে, এবং কারও প্রতি কোনো ধরনের ক্ষতিপূরণের সুযোগ নেই।”