নির্বাচিত সংবাদ — পাতা ৯
পটিয়ায় ‘আনোয়ারা হোমিও হল’ উদ্বোধন, মানবিক চিকিৎসাসেবার প্রত্যয়
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্রগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া পৌর সদরের ওয়াপদা সংলগ্ন সাংবাদিক জালাল উদ্দীন আহমেদ সড়কে ‘আনোয়ারা হোমিও হল’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রমের সূচনা করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, প্রতিষ্ঠানটিতে হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. শাহিন আকতার...
সিলেটের পাথর কোয়ারি ইজারা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জুনের প্রথম সপ্তাহে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা প্রেস, নিউজ ডেস্ক: সিলেট বিভাগের পাথর ও বালুমিশ্রিত পাথর কোয়ারি ইজারা প্রদানের বিষয়ে উচ্চপর্যায়ের কমিটির প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সিলেট বিভাগের পাথর/বালুমিশ্রিত পাথর কোয়ারির সর্বশেষ অবস্থা ও ক...
দুবাই থেকে হত্যা মামলার আসামি দেশে আনল পিবিআই নরসিংদী
ঢাকা প্রেস, নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি আরিফ সরকারকে দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী। পিবিআই সূত্রে জানা গেছে, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ আসামি আরিফ সরকারকে গ্রেফতার করে। পরে বাংল...
গহরপুর আল-ফালাহ একাডেমিতে বার্ষিক পুরস্কার ও বৃত্তি বিতরণ অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা (বালাগঞ্জ, সিলেট): সিলেটের বালাগঞ্জ উপজেলায় গহরপুর আল-ফালাহ একাডেমি দাখিল মাদ্রাসা ও শিশু সদনের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণ, বৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোবিন্দগঞ্জ ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী। অনুষ্...
নওগাঁর পোরশায় ৬৩০ মিটার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলায় ৬৩০ মিটার দৈর্ঘ্যের একটি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলার ছাওড় ইউনিয়নের খাতিরপুর মোড় থেকে ছাওড় গ্রামে প্রবেশমুখ পর্যন্ত এ সড়কটি নির্মাণ করা হবে। বুধবার (৬ মে) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। ...
বগুড়ায় ঝাড়ফুঁকের নামে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ, কথিত কবিরাজ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বগুড়া বগুড়ায় ‘জিনের আছর’ ছাড়ানোর কথা বলে এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কথিত কবিরাজের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় অভিযুক্ত কবিরাজ রেজাউল করিমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বগুড়া সদর উপজেলার নামাজগড় এলাকায়। ঘটনার প্রেক্ষাপট পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী চলতি...
নাগরিক সাংবাদিকতা ও সোশ্যাল মিডিয়া জার্নালিজমের উত্থান: সম্ভাবনা ও চ্যালেঞ্জ: আমান উল্লাহ সরকার
👉 আমান উল্লাহ সরকার। 💫 বিশিষ্ট আইনজীবী, আইন বিষয়ক লেখক ও কলামিস্ট এবং প্রকাশক "ঢাকা প্রেস" অনলাইন নিউজ পোর্টাল।। প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে সংবাদমাধ্যমের ধরণ ও কাঠামো। এরই ধারাবাহিকতায় নাগরিক সাংবাদিকতা ও সোশ্যাল মিডিয়া জার্নালিজম এখন বৈশ্বিক গণমাধ্যম বাস্তবতায় গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পর...
গোপালগঞ্জে সাঁড়াশি অভিযান: অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, জরিমানা ৭ লাখ টাকা
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ সদর উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা দুটি ইটভাটার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৫ মে ২০২৬) দিনব্যাপী এ অভিযানে ভাটা দুটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং মালিকদের কাছ থেকে মোট ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর উপজেলার ডোমরাসুর গ্রামের ‘ফুলমাল...
পলাশবাড়ীতে দুর্যোগ মোকাবেলায় এমপি ও ঢাবি গবেষক দলের যৌথ উদ্যোগ
সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতা মূল্যায়ন এবং নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে যৌথভাবে কাজ শুরু করেছেন স্থানীয় সংসদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল। এ উপলক্ষে সোমবার (৫ মে) সকালে গবেষক দলের প্রধান অধ্যাপক ড. দিলারা জাহিদ উপজেলা স্বাস...
সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি লেবু
সিরাজুল ইসলাম রতন গাইবান্ধা: গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু এমপি সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৫ মে) সকালে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জরুরি বিভাগ, বহির্বিভাগ, অন্তর্বিভাগ ও অপারেশন থিয়েটার ঘুরে দেখেন। এ সময় রোগীদের চিকিৎসা সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ...
পশ্চিমবঙ্গে পালাবদল: ১৫ বছরের শাসনের অবসান, ক্ষমতায় বিজেপি
ঢাকা প্রেস, নিউজ ডেস্ক: দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ‘মা-মাটি-মানুষ’ স্লোগানে একসময় বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করে সরকার গঠন করা মমতা ব্যানার্জি-এর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এবার বড় পরাজয়ের মুখে পড়েছে। ফলে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হলো। নির্বাচনের ফলাফলে দ...
মুরাদনগরে ২৬৪ হতদরিদ্র পরিবারের পাশে জেলা পরিষদ: ভ্যান ও সেলাই মেশিনে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: 👉 হতদরিদ্রদের মাঝে ৪৪টি ভ্যান ও ২২০টি সেলাই মেশিন বিতরণ অসহায় ও কর্মহীন মানুষের আত্মকর্মসংস্থানের পথ সুগম করতে কুমিল্লা জেলা পরিষদের অর্থায়নে মুরাদনগর উপজেলায় হতদরিদ্রদের মাঝে ৪৪টি ভ্যান ও ২২০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ উদ্যোগে বদলে যাওয়ার স্বপ্ন দেখছে অন্তত ২৬৪টি পরিবার। মঙ্গলবার (৫ মে) বিকেলে...
কুড়িগ্রামে সেতু সংকটে ৩০ হাজার মানুষের দুর্ভোগ, মানববন্ধনে স্থায়ী সমাধানের দাবি
মো. হারুন অর রশিদ, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার পূর্ব চর ইছাকুড়ি এলাকায় জিঞ্জিরাম নদীর ওপর সেতু না থাকায় প্রায় ৩০ হাজার মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। নিরাপদ যোগাযোগ ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ পথচারীরা। এ অবস্থায় শনিবার দুপুরে এলাকাবাস...
ছাত্রদলের ৪৫ কমিটি ঘোষণা, পদবঞ্চিতদের বিক্ষোভ বিভিন্ন স্থানে
দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে একযোগে ৪৫টি ইউনিটের কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জেলা ও মহানগর শাখায় এসব কমিটি গঠন করা হয়েছে। শনিবার মধ্যরাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে কমিটিগুলো অনুমোদন দেওয়...
আইনি সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত সম্মানিত
আহমদ রেজা, বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তা প্রদান এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় অ্যাডভোকেট উত্তম কুমার দত্তকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়েছে। দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা স্মারকে উল্লেখ করা হয়...
দৈনিক বীর চট্টগ্রামমঞ্চ’র সুবর্ণজয়ন্তী উদযাপন, শুভেচ্ছা জানিয়েছেন হাসান মেহেদী
আহমদ রেজা, বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: দৈনিক বীর চট্টগ্রামমঞ্চ পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। গত ২৩ এপ্রিল ২০২৬ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বর্তমান ও সাবেক কর্মীদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে আয়োজনটি। জানা যায়, পত্রিকাটি ২০০১ সালে দৈনিক হিসেবে যাত্রা শুরু করলেও এর চার বছর আগে সাপ্তাহিক হিসেবে প্রকাশনা শুরু হয়। দীর্ঘ ২৯ বছরের পথচলায় আঞ্চলিক...
আনোয়ারায় গরম পানিতে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু, নিরাপত্তা সচেতনতায় প্রশ্ন
আহমদ রেজা, বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গরম পানিতে দগ্ধ হয়ে হামিম বিন হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দগ্ধ হওয়ার ছয় দিন পর শনিবার (২ মে) ভোররাত ৩টার দিকে ঢাকার জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হামিম আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মালিপাড়া গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ...
মুরাদনগরে পরিচয়হীন ‘রুমি’কে ঘিরে মানবিক উদ্বেগ—বাড়ি ফেরার অপেক্ষায় তরুণী
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর-এ পরিচয়হীন এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে ঘিরে সৃষ্টি হয়েছে গভীর মানবিক উদ্বেগ ও সহমর্মিতার আবহ। নিজের নাম “রুমি” বলতে পারলেও পরিবারের ঠিকানা জানাতে না পারায় এখনো তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরিবারে ফিরিয়ে দেওয়ার আকাঙ্ক্ষা থাকলেও অস্পষ্ট তথ্যের কারণে তার স্বজনদের সন্ধান মিলছে না...






























