বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩২:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পলাশবাড়ীতে দুর্যোগ মোকাবেলায় এমপি ও ঢাবি গবেষক দলের যৌথ উদ্যোগ

পলাশবাড়ীতে দুর্যোগ মোকাবেলায় এমপি ও ঢাবি গবেষক দলের যৌথ উদ্যোগ

সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধা প্রতিনিধি: 

 

 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতা মূল্যায়ন এবং নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে যৌথভাবে কাজ শুরু করেছেন স্থানীয় সংসদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল।

 

এ উপলক্ষে সোমবার (৫ মে) সকালে গবেষক দলের প্রধান অধ্যাপক ড. দিলারা জাহিদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সালাউদ্দীন আহমেদ খান প্রতিষ্ঠানের বিদ্যমান সক্ষমতা ও সীমাবদ্ধতার বিষয়গুলো তুলে ধরেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের জরাজীর্ণ ভবনও ঘুরে দেখেন তারা।

 

পরে দুপুরে পৌর শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবুর সঙ্গে গবেষক দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ ও স্বাস্থ্যসেবা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

 

এ সময় গবেষক দলের প্রধান অধ্যাপক ড. দিলারা জাহিদ স্বাস্থ্যসেবা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারে সংসদ সদস্যের নেওয়া উদ্যোগের প্রশংসা করেন।