বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:৫৮:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নওগাঁর পোরশায় ৬৩০ মিটার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

নওগাঁর পোরশায় ৬৩০ মিটার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: 

 

 

নওগাঁর পোরশা উপজেলায় ৬৩০ মিটার দৈর্ঘ্যের একটি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলার ছাওড় ইউনিয়নের খাতিরপুর মোড় থেকে ছাওড় গ্রামে প্রবেশমুখ পর্যন্ত এ সড়কটি নির্মাণ করা হবে।

 

বুধবার (৬ মে) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

 

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির অন্যতম। সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নত হওয়ার পাশাপাশি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে।

 

এ সময় পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্টরা জানান, সড়কটির নির্মাণ কাজ শেষ হলে দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং এলাকাবাসীর যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে।