বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩৩:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি লেবু

সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি লেবু

সিরাজুল ইসলাম রতন গাইবান্ধা:

 

 

গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু এমপি সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

 

মঙ্গলবার (৫ মে) সকালে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জরুরি বিভাগ, বহির্বিভাগ, অন্তর্বিভাগ ও অপারেশন থিয়েটার ঘুরে দেখেন। এ সময় রোগীদের চিকিৎসা সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

 

পরিদর্শনের আগে এমপি চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি রোগীদের সঙ্গে আন্তরিক আচরণ, চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি এবং হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দেন।

 

এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও হাসপাতালের কর্মীরা উপস্থিত ছিলেন। এমপির এই পরিদর্শনে রোগীদের মধ্যে সন্তোষ প্রকাশ পায়।