বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৩:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বালাশি-বাহাদুরাবাদ সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

বালাশি-বাহাদুরাবাদ সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধা প্রতিনিধি:

 

 

ঢাকাস্থ গাইবান্ধা জেলা কল্যাণ সমিতির উদ্যোগে গাইবান্ধার বালাশি থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত যমুনা নদীর ওপর বহুমুখী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৮ মে) সকালে ঢাকার জাতীয় প্রেস ক্লাব-এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা কল্যাণ সমিতির সভাপতি মো. নওশের আলী। এতে বক্তব্য রাখেন সাংবাদিক আবেদুর রহমান স্বপন, নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ এম শরিফুল ইসলাম, এস এম আমজাদ হোসেন দিপ্তি, ডা. কে এ বি এম তাইফুল আলম, তাজুল ইসলাম, মেহেদি হাসান ও মোছা. শিপরা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গাইবান্ধার উন্নয়নে গুরুত্বপূর্ণ দাবিগুলো এখনো বাস্তবায়িত হয়নি। তারা দ্রুত বালাশি-বাহাদুরাবাদ সেতু নির্মাণের পাশাপাশি সার কারখানা স্থাপন, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, পর্যটন কেন্দ্র গড়ে তোলা, নতুন থানা এবং চর উন্নয়ন বোর্ড গঠনের দাবি জানান।