বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৬:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে যুবক গ্রেপ্তার, ফেসবুকে ব্যাপক আলোচনা

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে যুবক গ্রেপ্তার, ফেসবুকে ব্যাপক আলোচনা

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

 


কুমিল্লার মুরাদনগরে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে রাজিব আহমেদ (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রাতেই তাকে মুরাদনগর থানায় আনা হলে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

গ্রেপ্তার হওয়া রাজিব আহমেদ উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের পদুয়া গ্রামের মৃত জারু মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, তিনি নিজেকে একটি ফেসবুকভিত্তিক অনলাইন প্ল্যাটফর্মের সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন।

 

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়িয়ে আসছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সম্মানিত ব্যক্তিদের নিয়েও আপত্তিকর পোস্ট ও মন্তব্য করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

 

স্থানীয়দের অভিযোগ, রাজিব বিভিন্ন সময় ফোন করে অর্থ দাবি করতেন। চাহিদামতো টাকা না দিলে ফেসবুকে মানহানিকর তথ্য প্রকাশের ভয় দেখাতেন বলেও দাবি করেছেন একাধিক ভুক্তভোগী।

 

পুলিশ জানায়, রাজিব আহমেদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

 

এদিকে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেক নেটিজেন এ ঘটনায় সন্তোষ প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে আরও কঠোর নজরদারির আহ্বানও জানিয়েছেন অনেকে।

 

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার উত্তরা এলাকা থেকে রাজিব আহমেদকে আটক করা হয়েছে। পরে তাকে থানায় এনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।”