বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৩২:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দৈনিক বীর চট্টগ্রামমঞ্চ’র সুবর্ণজয়ন্তী উদযাপন, শুভেচ্ছা জানিয়েছেন হাসান মেহেদী

দৈনিক বীর চট্টগ্রামমঞ্চ’র সুবর্ণজয়ন্তী উদযাপন, শুভেচ্ছা জানিয়েছেন হাসান মেহেদী

আহমদ রেজা, বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম:

 


দৈনিক বীর চট্টগ্রামমঞ্চ পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। গত ২৩ এপ্রিল ২০২৬ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বর্তমান ও সাবেক কর্মীদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে আয়োজনটি।

 

জানা যায়, পত্রিকাটি ২০০১ সালে দৈনিক হিসেবে যাত্রা শুরু করলেও এর চার বছর আগে সাপ্তাহিক হিসেবে প্রকাশনা শুরু হয়। দীর্ঘ ২৯ বছরের পথচলায় আঞ্চলিক সাংবাদিকতায় একটি শক্ত অবস্থান তৈরি করেছে বীর চট্টগ্রামমঞ্চ।

 

প্রতিষ্ঠালগ্ন থেকে সম্পাদক সৈয়দ ওমর ফারুক এবং সহকারী সম্পাদক সৈয়দ কামরুল হাবীবের নেতৃত্বে পত্রিকাটি নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজস্ব স্বকীয়তা ধরে রাখতে সক্ষম হয়েছে।

 

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পত্রিকার সাবেক কর্মীদের স্মরণ ও সম্মাননা প্রদান। সম্পাদকমণ্ডলী সহকর্মীদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন, যা উপস্থিত সবার মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।

 

এ উপলক্ষে লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের প্রভাষক, কবি-লেখক ও সাবেক গণমাধ্যমকর্মী হাসান মেহেদী বলেন, “দৈনিক বীর চট্টগ্রামমঞ্চ-এর দীর্ঘ পথচলা সত্যিই প্রশংসনীয়। সুবর্ণজয়ন্তীর আয়োজনে পুরনো কর্মীদের সম্মাননা একটি অনন্য উদ্যোগ।” তিনি পত্রিকাটির এই অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

 

তিনি আরও বলেন, এমন আয়োজনের অংশ হতে পেরে তিনি গর্বিত এবং ভবিষ্যতে পত্রিকাটির ধারাবাহিক সাফল্য কামনা করেন।