বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০২:২৮:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কোম্পানীগঞ্জ বাজারে রাস্তার ওপর নির্মাণসামগ্রী, চরম ভোগান্তিতে জনসাধারণ

কোম্পানীগঞ্জ বাজারে রাস্তার ওপর নির্মাণসামগ্রী, চরম ভোগান্তিতে জনসাধারণ

মো: আমিনুল ইসলাম
 

কুমিল্লার মুরাদনগর উপজেলার বৃহত্তম কোম্পানীগঞ্জ বাজারের জিয়া ও একতা মার্কেট এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার মাঝখানে স্থাপনা নির্মাণের কাজ চলায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। নির্মাণ কাজে ব্যবহৃত ইট, বালু ও অন্যান্য সামগ্রী রাস্তার ওপর ফেলে রাখায় সাধারণ মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

 

কোম্পানীগঞ্জ বাজারে রাস্তার ওপর নির্মাণসামগ্রী, চরম ভোগান্তিতে জনসাধারণ


 

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, রাস্তা দখল করে নির্মাণসামগ্রী রাখার কারণে প্রতিদিন যানজট ও দুর্ভোগ বাড়ছে। এতে পার্শ্ববর্তী দোকানদাররাও ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ছেন। দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও বাজার কমিটির কার্যকর পদক্ষেপ না থাকায় সমস্যার কোনো সমাধান হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

 

কোম্পানীগঞ্জ বাজারে রাস্তার ওপর নির্মাণসামগ্রী, চরম ভোগান্তিতে জনসাধারণ — ছবি ২


 

ভুক্তভোগীরা দ্রুত জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাজার কমিটি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা রাস্তা দখলমুক্ত করে জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত এবং ব্যবসায়ীদের ক্ষতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।