সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৫:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুরাদনগরে মাদক সেবনে যুবকের কারাদণ্ড, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

মুরাদনগরে মাদক সেবনে যুবকের কারাদণ্ড, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

নিউজ ডেস্ক, ঢাকা প্রেস:

 

 

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদক সেবনের দায়ে কার্তিক চন্দ্র নম (৩২) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

 

শনিবার (৯ মে) দুপুরে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন এর কাচারীকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম সারোয়ার রাব্বীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

 

দণ্ডপ্রাপ্ত কার্তিক চন্দ্র নম উপজেলার পাচকিত্তা গ্রামের নিধন চন্দ্র নমের ছেলে।

 

প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় কার্তিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

 

এ বিষয়ে ইউএনও এ.বি.এম সারোয়ার রাব্বী বলেন, “মাদক নির্মূলে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।”