বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ এ ০৮:৪৩:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •       • বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •       • মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •

ঢাবি শিক্ষার্থীদের হয়রানি করলে প্রক্টর অফিসে জানানোর আহ্বান

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টের ঘটনায় নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। একই সঙ্গে নিরপরাধ কেউ হয়রানির শিকার হলে সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে জানাতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা দেবে।  ...



দীর্ঘ ১০ বছর পর বাংলাদেশে আইসিসি বোর্ড সভা

বাংলাদেশের মাটিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবশেষ বোর্ড সভা অনুষ্ঠতি হয়েছিল ২০১৪ সালে। দীর্ঘ ১০ বছর পর আবারও বাংলাদেশের মাটিতে বসতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির বোর্ড সভা। আগামী অক্টোবরে আইসিসির বোর্ড সভার ভেন্যু নির্ধারিত হয়েছে বাংলাদেশ। রোববার (২৮ জুলাই) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেছেন।   ...


আজ বিকেলে শাফিনের মরদেহ আসাছে ঢাকায়, কাল দাফন

গত ২৫ জুলাই সকালেই আসে সংবাদটি। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যান্ড তারকা শাফিন আহমেদ। সেখানে ২০ জুলাই একটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল এই শিল্পীর। তবে তার আগেই অসুস্থ হয়ে পড়েন এবং শেষমেশ চলে যান না ফেরার দেশে।   শাফিন আহমেদের মৃত্যুর পরের দিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি স্থানীয় মসজিদে তাঁর প্রথম জানাজা...


আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে থেকে সুখবর পেল মেহজাবীনের ‘‌সাবা’ 

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বর্তমানে নাটকে কম দেখা গেলেও ওয়েব মাধ্যমে কাজ করছেন তিনি। সিনেমাতেও নাম লেখিয়েছেন অভিনেত্রী। প্রথম সিনেমা মুক্তির আগেই পেলেন সুখবর। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (টিআইএফএফ) ডিসকভারি প্রোগ্রামে জায়গা করে নিয়েছে মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সাবা’। মাকসুদ হোসেন পরিচালিত সিনেমাটির ওয়ার্ল্...


দেশের অর্থনীতিতে ১০ বিলিয়ন ডলারের ক্ষতি

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ফলে দেশের অর্থনীতিতে ১০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় এক লাখ ১৮ হাজার কোটি টাকা। প্রতিদিন ক্ষতির পরিমাণ বাড়ছে বলে জানিয়েছে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)। সালমান এফ রহমানের সঙ্গে মতবিনিময়কালে ফিকি সভাপতি জাভেদ...


খুলনায় গত ১২ দিন ধরে তালাবদ্ধ বিএনপি কার্যালয়

খুলনায় গত ১২ দিন ধরে তালাবদ্ধ রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কার্যালয়। পাশাপাশি গ্রেপ্তার এড়াতে দলীয় কার্যালয়মুখীও হচ্ছেন না দলটির নেতাকর্মীরা। অন্যদিকে, নাশকতার নতুন ও পুরানো মামলায় ১২ দিনে বিএনপির শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন দলটির নেতাকর্মীরা। তবে পুলিশ বলছে, নাশকতার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হচ...


ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী মাদুরো

দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলায় গতকাল রবিবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনী পরিষদের প্রকাশিত আংশিক ফলাফল অনুযায়ী, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিজয়ী হয়েছেন। ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিলের (সিএনই) প্রধান এবং মাদুরোর ঘনিষ্ঠ মিত্র এলভিস আমরোসো বলেছেন, ৮০ শতাংশ ভোট গণনা করা হয়েছে। প্রেসিডেন্ট মাদুরো...


শ্রীলঙ্কার বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ২য় টি-টোয়েন্টি ম্য়াচ জয়ে সিরিজ জিতে নিল ভারত

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল ভারতীয় দল। বৃষ্টিবিঘ্নিত ম্য়াচে ভারতের লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছিল ৮ ওভারে ৭৮ রান। ৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নিল ভারত। গম্ভীর-সূর্য কোচ-ক্যাপ্টেন জুটির প্রথম সিরিজ জয়।  শ্রীলংকা প্রথমে ব্যাট করতে নেমে ১৬২ রানের টার্গেট দিয়েছিল ভারতকে। কিন্তু প্রথম ওভারের মাঝেই বৃষ্টি নামে। ওপেনিংয়ে নেমেছিলেন সঞ...


মেট্রোর শূন্যতায় বেড়েছে মানুষের ভোগান্তি

আহা, কী সেই দিন ছিল। এখন ভাবলেও আনন্দ লাগে। আবার কষ্টও বাড়ে। বাসা থেকে বের হয়ে পাঁচ মিনিট হাঁটলেই মেট্রো রেলস্টেশন। আবার স্টেশন থেকে নেমে তিন মিনিট হাঁটলেই অফিস। এখন মনে হচ্ছে ঢাকার ভয়ংকর যানজটের মধ্যে কিছুদিন স্বর্গে ছিলাম।’ মেট্রোর শূন্যতায় বেড়েছে ভোগান্তিমো. আরিফুর রহমান নামের এক ব্যক্তি এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন। তিনি থাকেন রাজধানীর...


ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা শ্রীলঙ্কার

রোববার (২৮ জুলাই) ভারতকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। টস জিতে আগে ব্যাট করতে নেমে ভারত ৬ উইকেটে ১৬৫ রান করে। ভারতের ওপেনার স্মৃতি মান্ধানার ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৬০ রান। ১০ চারে ৪৭ বলে তার এই ইনিংসে শুরুতেই লড়াকু স্কোরের ভিত পেয়ে যায় ভারত। এর সঙ্গে দুই মিডল অর্ডার ব্যাটার রিচা ঘোষ এবং জেমিমা...


রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে চাপিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এনদ্রিক

এবার ব্রাজিলিয়ান সেনসেশন এনদ্রিক ১৮ বছর বয়সী তরুণ ফরোয়ার্ডেকে নিজেদের দলে নিলো রিয়াল মাদ্রিদ। ক্লাবটিতে ১৬ নম্বর জার্সি পরে মাঠ মাতাবেন এই তরুণ তুর্কি। ক্লাবটিতে আগে থেকে ছিল ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহ্যাম ও রদ্রিগোর মতো তরুণ তারকারা।  কয়েক দিন আগে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে নিজেদের ঘরে বরণ করে নিল স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদ। বল...


সাকিবের অসাধারন বোলিংয়ে বাংলা টাইগার্সের প্রথম জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই বল হাতে পারফর্ম করতে পারছিলেন না সাকিব আল হাসান।এরপর যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট খেলতে গিয়েও বল হাতে পারফর্ম করতে পারছিলেন না সাকিব। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতেও প্রথম ম্যাচ বল ব্যাট দুটোই ভালো হয়নি বাংলাদেশের সেরা এই অলরাউন্ডারের। তবে দ্বিতীয় ম্যাচে নিজের জাত চেনালেন সাকিব। বাংলা টাইগার্সকে চলতি আসরের প্রথম জয় এনে...


অধিনায়ক সূর্যকুমার যাদব কোহলির রেকর্ডে ভাগ বসালেন

টি-টোয়েন্টিতে ১২৫ ম্যাচ খেলে বিরাট কোহলি ১৬ বার ম্যাচসেরা হয়েছেন। সূর্যকুমার যাদব এই রেকর্ডে ভাগ বসিয়েছেন মাত্র ৬৯ ম্যাচ খেলে, অর্থাৎ বিরাট কোহলির চেয়ে ৫৬ ম্যাচ কম খেলে। সূর্যকুমার যাদব দেখিয়ে দিয়েছেন, তিনি টি-টোয়েন্টির নতুন রাজা হতে প্রস্তুত। ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পাওয়ার পর সূর্যকুমার যাদব টর্নেডো ইনিংসটিতে ২২৩.০৭ এর স্ট্রাইক রেটে...


গম্ভীর-সূর্যকুমারের অভিষেক ম্যাচে জয়

পাল্লেকেলেতে শনিবার (২৭ জুলাই) কোচ হিসেবে গৌতম গম্ভীর আর অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবের প্রথম ম্যাচ। খেলা শুরুর আগে তো বটেই, ম্যাচজুড়েও বারবার ক্যামেরার নজরে থাকলেন এ দুজন। নতুন কোচ ও অধিনায়কের শুরুটা শেষ পর্যন্ত ভালোই হয়েছে। তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ শ্রীলঙ্কাকে ৪৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। এদিন টস হেরে আগে ব্যাট করতে নাম...


তিন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেয়ার কারণ জানালেন ডিবির হারুন

শনিবার (২৭ জুলাই) কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ককে হেফাজতে নেয়ার বিষয়ে মুখ খুলছেন ডিবির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। শুক্রবার (২৬ জুলাই) রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তিন সমন্বয়ককে তুলে নেয়ার অভিযোগ করেন তার স্বজনরা। পরে রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান...


বাতিল হওয়া ট্রেনের টিকিটের টাকা ফেরত দিচ্ছে রেলওয়ে

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেয়া হয় সারা দেশের ট্রেন চলাচল। আন্দোলনের সময় সারা দেশের কয়েকটি জায়গায় ট্রেনে ও স্টেশনে রাখা বিভিন্ন যন্ত্রাংশে হামলার কারণে ট্রেন চলাচল এখনও বন্ধ রয়েছে। তবে গত ১৯ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত বন্ধ ট্রেনের বিক্রীত আসনের টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে...


মোবাইল ইন্টারনেট চালুর সিদ্ধান্ত নিতে বৈঠক রোববার

পাঁচদিন বন্ধ থাকার পর মঙ্গলবার (২৩ জুলাই) রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। অগ্রাধিকার ভিত্তিতে কুটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুত, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাত ওয়াইফাই সেবা পায়। এর পরদিন বুধবার থেকে বাসা-বাড়িতে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। কিন্তু এখনো বন্ধ আছে মোবাইল ইন্টারনেট সেবা। সার...


ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

শুক্রবার (২৬ জুলাই) ফ্লোরিডায় ট্রাম্পের মার এ লাগো রিসোর্টে যুক্তরাষ্ট্রে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।   মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সঙ্গে আলাদা বৈঠকের পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম...