সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৯:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা শ্রীলঙ্কার

ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা শ্রীলঙ্কার

রোববার (২৮ জুলাই) ভারতকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ভারত ৬ উইকেটে ১৬৫ রান করে।
ভারতের ওপেনার স্মৃতি মান্ধানার ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৬০ রান। ১০ চারে ৪৭ বলে তার এই ইনিংসে শুরুতেই লড়াকু স্কোরের ভিত পেয়ে যায় ভারত।
এর সঙ্গে দুই মিডল অর্ডার ব্যাটার রিচা ঘোষ এবং জেমিমা রদ্রিগেজও ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। ১৪ বলে ৩০ রান করেন উইকেটরক্ষক-ব্যাটার রিচার। অন্যদিকে ৩ চার ও ১ ছক্কায় ২৯ রান করেন জেমিমা।

ভারতের দেয়া ১৬৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ৭ রানের মাথায় বিশ্বি গুণারত্নের উইকেট হারায় শ্রীলঙ্কা। সেখান থেকে দারুণ জুটি গড়েন অধিনায়ক চামারি আতাপাত্তু ও হরশিথা সামারাউইকরামা। এই দুই জনের ব্যাট থেকে আসে ৮৭ রান। 

৪৩ বলে ৯টি চার ও ২ ছক্কায় ৬১ রানের ইনিংস খেলে দীপ্তি শর্মার করা দ্বাদশ ওভারের শেষ বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন আতাপাত্তু। তিনি আউট হওয়ার পর হরশিতা ও কাবিশা দিলহারি ৪০ বলে অবিচ্ছিন্ন ৭৩ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। হরশিতা ৬৯ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ১৬ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলে ৮ বল আগে দলকে জেতান কাভিশা।
১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কার মেয়েরা।