মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫০:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

শুক্রবার (২৬ জুলাই) ফ্লোরিডায় ট্রাম্পের মার এ লাগো রিসোর্টে যুক্তরাষ্ট্রে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সঙ্গে আলাদা বৈঠকের পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন নেতানিয়াহু। 

যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বাইডেন, কামালা হ্যারিস এবং ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে বেশ ব্যস্ত সময় পার করছেন নেতানিয়াহু। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর নতুন প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক কেমন হবে তা নিয়ে বেশ চিন্তিত তিনি।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প ইসরাইলের কট্টর সমর্থক হিসেবে পরিচিত। তাই আগামী প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প নির্বাচিত হলে গাজায় চলমান যুদ্ধ নিয়ে তার মনোভাব ও নীতি কেমন হয়, সেটিই নিশ্চিত হতে চাইছেন নেতানিয়াহু।

ট্রাম্প নেতানিয়াহুকে স্বাগত জানিয়ে বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার কোনো বিরোধ নেই। বরং সবসময় তাদের মধ্যে একটি সুসম্পর্ক ছিল।

এর আগে নেতানিয়াহু দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের সঙ্গে আলাদা বৈঠক করেন। গাজায় যুদ্ধবিরতি এবং বন্দিবিনিময় নিয়ে দ্রুত চুক্তি সম্পন্ন করতে নেতানিয়াহুকে তাগাদা দেন বাইডেন। 

এদিকে তার সঙ্গে বৈঠকের পর কমালা হ্যারিস বলেন, তিনি গাজার যুদ্ধ পরিস্থিতি নিয়ে নীরব থাকবেন না। বিশেষ করে ফিলিস্তিনের সাধারণ মানুষের দুর্দশা ও জীবনের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ জানান তিনি।