সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০০:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি

ফুসফুসে অস্বাভাবিক কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধিই হলো ফুসফুস ক্যান্সার। সবচেয়ে সাধারণ ক্যান্সারগুলোর মধ্যে চতুর্থ সর্বাধিক হচ্ছে এই ফুসফুস ক্যান্সার। সাধারণত ধূমপায়ীদের মধ্যে এটি বেশি লক্ষ্য করা যায়। তবে ধূমপান ছাড়াও বিভিন্ন কারণে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে।


যদিও জীবনধারায় কিছু স্বাস্থ্যকর পরিবর্তনের মাধ্যমে সহজেই প্রতিরোধ করা যায় এই ব্যাধি। তবে এই ক্যান্সার হলে এর থেকে বাঁচার কোনো নিশ্চিত উপায় নেই। ধূমপান এড়ানোর মাধ্যমে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি কমানো যায়। প্রাথমিক পর্যায়ে ফুসফুসের ক্যানসারের লক্ষণ প্রায় থাকেই না।


যখন সমস্যা বেড়ে যায় তখন উপসর্গগুলো দেখা দেয়। ফুসফুস ক্যানসারের লক্ষণ কাশির সময় রক্ত, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, ওজন কমে যাওয়া ও হাড়ের ব্যথা হলে এ রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া ধূমপান না করলেও পরোক্ষ ধূমপানের কারণেও হতে পারে ফুসফুসের ক্যানসার। 

 

আপনার পাশে অন্য কেউ ধূমপান করলেও শ্বাসের সঙ্গে সিগারেট থেকে প্রচুর রাসায়নিক গ্রহণ করছেন আপনিও। এর ফলে সবার মধ্যেই ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। এছাড়া বায়ু দূষণও এই ক্যানসারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। তাই ধূমপায়ীদের কাছ থেকে দূরে থাকতে হবে। আর যারা ধূমপানে আসক্ত তারা অবশ্যই এই অভ্যাস ত্যাগ করুন।