রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৯:৩১:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ঢাকা মেডিক্যালে ভর্তি আহতদের মধ্যে খাদ্য বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট

ঢাকা মেডিক্যালে ভর্তি আহতদের মধ্যে খাদ্য বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি আহতদের মধ্যে খাদ্য বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহত অর্ধশতাধিক মানুষের মধ্যে এই খাদ্য বিতরণ করা হয়।

 

গতকাল রবিবার (২৮ জুলাই) দুপুরে ঢামেকে আহতদের দেখতে গিয়ে এই খাদ্য বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. এম ইউ কবীর চৌধুরী। এ সময় সোসাইটির মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।


সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান, স্বাস্থ্য বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এস এম হুমায়ুন কবিরসহ সোসাইটির স্বেচ্ছাসেবকরা এ সময় উপস্থিত ছিলেন।